editor
প্রকাশিত: 12:18 PM, January 17, 2023
সিলেট নগরীর টিলাগড় এলাকায় প্রায় দেড় লক্ষাধিক টাকার হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দিয়ে সততার অনন্য নজির স্থাপন করলেন ফয়জুল ইসলাম। তিনি কুড়িয়ে পাওয়া মোবাইলটি ফেরত দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও অনলাইন পোর্টালে প্রচারণাও চালান। সোমবার (১৬ জানুয়ারি) রাতে নগরীর শাহী ঈদগাহ অফিসে শাহী ঈদগাহ উপ-পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে অবশেষে হারানো মোবাইলটি প্রমাণ পেয়ে ফেরত দেন তিনি।
কুড়িয়ে পাওয়া মোবাইল ফোন ফেরত দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপনকারি সিএনজি চালক ফয়জুল ইসলাম হলেন সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর অন্তর্ভূক্ত শাহী ঈদগাহ উপ-পরিষদের সদস্য। গত ৬ জানুয়ারি টিলাগড় এলাকা থেকে শাহী ঈদগাহ আসার পথে টিলাগড়ে মোবাইলটি কুড়িয়ে পান তিনি। জানা যায়, যুক্তরাজ্য প্রবাসী মাহবুবুল আলম মোবাইলটি হারানোর পরে তিনি ওই সড়ক ও আশপাশে অনেক খোঁজাখুজি করে মোবাইলটি না পেয়ে বাসায় ফিরে যান। এমনকি তিনি এ মোবাইলটি আবার ফিরে পাবেন এমন আশাও ছেড়ে দেন। পরে তিনি সিলেটের শাহপরান থানায় একটি সাধারণ ডায়রী করেন। এক পর্যায়ে সোসাল মিডিয়ার মাধ্যমে জানতে পারেন শাহী ঈদগাহ উপ পরিষদৈর নেতৃবৃন্দের হাতে মোবাইলটি রক্ষিত রয়েছে। পরে তিনি যোগাযোগ করে প্রমাণাদি দিয়ে মোবাইল ফোনটি শাহী ঈদগাহ উপ-পরিষদের সভাপতি মো. শাহ আলম, সম্পাদক এম বরকত আলী, সহ সভাপতি মো. হানিফ মিয়ার হাত থেকে মোবাইল গ্রহণ করেন যুক্তরাজ্য প্রবাসীর ছোট ভাই মারুফ আহমদ। বিজ্ঞপ্তি
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর