editor

প্রকাশিত: 5:55 PM, January 17, 2023

বীর মুক্তিযোদ্ধা মরহুম সিরাজ উদ্দিন আহমদ’র ২১তম মৃত্যুবার্ষিকী পালিত

বীর মুক্তিযোদ্ধা মরহুম সিরাজ উদ্দিন আহমদ’র ২১তম মৃত্যুবার্ষিকী পালিত

সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা মরহুম সিরাজ উদ্দিন আহমদ এর ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় বক্তব্য রাখছেন সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান।

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, “মরহুম সিরাজ উদ্দিন আহমদ তাঁর কর্মের মধ্যে যুগ যুগান্তর বেঁচে থাকবেন। তিনি দেশ ও জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধা। তিনি দেশের জন্য আমৃত্যু কাজ করে গেছেন। তাঁর প্রতিষ্টিত স্বপ্নের শিক্ষা প্রতিষ্টান সিরাজ উদ্দিন আহমদ একাডেমীতে আজ হাজার হাজার শিক্ষার্থী শিক্ষা গ্রহন করে আলোকিত মানুষ হচ্ছে। এই অঞ্চলে সিরাজ উদ্দিন আহমদ একাডেমী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন করেছেন, বিশেষ করে নারী শিক্ষায় রয়েছে অসাধারণ সাফল্য। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের নতুন প্রজন্মকে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে পাশাপাশি খেলাধুলায়ও অংশ গ্রহন করতে হবে। ২০৪১ সালের আগেই আমরা উন্নত বাংলাদেশ গড়তে চাই।”

তিনি বীর মুক্তিযোদ্ধা, সিরাজ উদ্দিন আহমদ একাডেমী ও সিরাজ কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মরহুম সিরাজ উদ্দিন আহমদ এর ২১তম মৃত্যু বার্ষিকীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধা মরহুম সিরাজ উদ্দিন আহমদ এর ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা সিরাজ উদ্দিন আহমদ একাডেমীতে অনুষ্ঠিত হয়।

সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শামিম আহমদ এর সভাপতিত্বে ও একাডেমীর সিনিয়র শিক্ষক সফির আহমদ কামাল ও মো. ময়নুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের ১ম প্যানেল চেয়ারম্যান ও সদস্য মতিউর রহমান মতি, লতিফা শফি কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলাম দুলাল।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু তাহের শাহেদ, সাবেক কুচাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান আনা মিয়া, অভিভাবক কমিটির সদস্য শাহ রাজা মোঃ আহমদুর রব, বিশিষ্ট সমাজসেবী রফিকুল ইসলাম রফু, শিক্ষানুরাগী সদস্য আব্দুল কাদির সাদেক, অভিভাবক কমিটির সদস্য আবুল কালাম মনসুর।

সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর প্রধান শিক্ষক মো. বেলাল আহমদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন টিপু আহমদ, ফখরুল ইসলাম, মনির উদ্দিন, ইকবালুর রহমান, কামাল আহমদ খোকন, সহকারি প্রধান শিক্ষক মোকাব্বির আলী, সিরাজ কিন্ডারগার্টেন প্রিন্সিপাল শাহনেওয়াজ মনি, সিনিয়র শিক্ষিকা আমিনা বেগম, শিক্ষক আলাউদ্দিন, স্কুল ছাত্র মারজানুর রহমান শিহাব, ফারহানা বেগম।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাডেমীর ছাত্র মারজানুর রহমান শিহাব।

বীর মুক্তিযোদ্ধা, সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর ও সিরাজ কিন্ডারগার্টেন এর প্রতিষ্টাতা মরহুম সিরাজ উদ্দিন আহমদ এর ২১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোরআন খতম, মিলাদ মাহফিল  অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ই জানুয়ারি) সকাল ১০টায় মরহুম সিরাজ উদ্দিন আহমদ এর কবর জিয়ারতের মাধ্যমে সারাদিন ব্যাপি অনুষ্ঠান শুরু করা হয়। সকাল১১টায় সিলেট জেলা পরিষদের অর্থায়নে সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর শহিদ মিনার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান এড. নাসির উদ্দিন খান। এরপরে পবিত্র কুরআনে খতম, বয়ান পেশ ও মরহুম সিরাজ উদ্দিন আহমদ এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন