editor
প্রকাশিত: 9:48 PM, November 1, 2020
হবিগঞ্জের চুনারুঘাটে ৯০০ কেজি চা-পাতাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার আমতলীতে চিমটিবিল সীমান্তের এলাকা থেকে চা-পাতাসহ পিকআপ ভ্যান যার নং-ঢাকা মেট্রো ২০-২৬৬৮) জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলীতে চিমটিবিল সীমান্তের এলাকায় অভিযান চালায় বিজিবির একটি দল। অভিযানকালে অবৈধভাবে বহন করা ৯০০ কেজি চা-পাতাসহ পিকআপ ভ্যান আটক করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। অভিযানে নেতৃত্ব দেন বিজিবির সুবেদার মো. আবু তাহের।
বিজিবির হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্ণেল সামিউন্নবী চৌধুরী বলেন, ‘সীমান্তে চোরাচালান রোধে বিজিবি সতর্ক অবস্থানে আছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চা-পাতা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোরাই চা পাতার বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকা এবং জব্দকৃত পিকআপ ভ্যানের মূল্য প্রায় ৮ লক্ষাদিক টাকা। সীমান্তের চোরাচালান রোধ করতে বিজিবির অভিযান চলবে।’
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন