editor
প্রকাশিত: 8:51 PM, January 17, 2023
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিমানবন্দর থানা শাখার দ্বি বার্ষিক সম্মেলন গত ১৬ জানুয়ারি সোমবার রাতে নগরীর জিন্দাবাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও সিলেট অঞ্চল পরিচালক মাওলানা সোহেল আহমদ।
শ্রমিক কল্যাণ ফেডারেশন বিমানবন্দর থানা শাখার সভাপতি মাওলানা সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজমুল ইসলামের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, বিমানবন্দর শাখার প্রধান উপদেষ্টা মু. শফিকুল আলম মফিক। বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন বিমাবন্দর শাখার সভাপতি ফরিদ মিয়া, সহ সভাপতি আব্দুর রহমান সুমন, ফেডারেশনের ৭নং ওয়ার্ড সভাপতি লুৎফুর রহমান, ৬নং ওয়ার্ড সভাপতি এরশাদ আহমদ তপু প্রমুখ। সম্মেলনে শ্রমিক কল্যাণ ফেডারেশন বিমানবন্দর থানা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে সাজ্জাদুর রহমান-কে সভাপতি, আব্দুর রহমান সুমনকে সহ সভাপতি এবং নাজমুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ২০২৩-২৪ সনের শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা শাখার ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির গঠন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সোহেল আহমদ বলেন, সমৃদ্ধ ও সুখী দেশ গড়তে ইসলামের আদর্শ লালন শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শ্রমিকরা জীবিকা অর্জনের তাগিদে কর্মব্যস্তার সময় আল্লাহ হুকুমকে ভুলে গেলে চলবে না। দুনিয়ার পাশাপাশি আখেরাতের কল্যাণে নামাজ-রোজা আদায়ের পাশাপাশি ইসলামের প্রচার ও প্রসারে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। তিনি শ্রমিকদের নায্য দাবি ও অধিকার আদায়ে তৃণমূল শ্রমিকদের এক যোগে কাজ করার আহবান জানান।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন