editor

প্রকাশিত: 3:44 PM, August 12, 2016

বিয়ানীবাজারে শালেশ্বরে দুর্বৃত্তদের আগুনে বসতঘর পুড়ে ছাই \ আহত ১

বিয়ানীবাজারে শালেশ্বরে দুর্বৃত্তদের আগুনে বসতঘর পুড়ে ছাই \ আহত ১

বিয়ানীবাজারে শালেশ্বরে দুর্বৃত্তদের আগুনে বসতঘর পুড়ে ছাই আহত ১

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার উপজেলার শালেশ্বর গ্রামের উজ্জ্বল আহমদের বসতঘর অজ্ঞাত দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ১১ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ৩টায় এই ঘটনাটি ঘটে। আগুনের লেলিহান শিখার উত্তাপে ঘরের লোকজন জেগে উঠে প্রাণ রক্ষা পেলেও গৃহকর্তী মনোয়ারা বেগম (৬০) অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন। আকস্মিক এই ঘটনায় ভূক্তভোগি পরিবারের সদস্যদের মধ্যে আতংক বিরাজ করছে।
জানা যায়, ঘটনার দিন প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষে উজ্জ্বল আহমদের পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন। রাত প্রায় ৩টার দিকে হঠাৎ উজ্জ্বল আহমদের মাতা মনোয়ারা বেগম ঘরের মধ্যে আগুনের উত্তাপ অনুভব করে জেগে উঠেন। এসময় ঘরের চতুর্দিকে আগুন দেখতে পেয়ে চিৎকার করলে উজ্জ্বল আহমদ ও তার ভাই আফজল আহমদ জেগে উঠে। এ সময় প্রাণ রক্ষার্থে তাড়াহুড়া করে ঘর থেকে বেরিয়ে পড়েন তারা। তবে ঘর থেকে বের হওয়ার সময় গৃহকর্তী মনোয়ারা বেগমের হাত অগ্নিদগ্ধ হয়। তার ডান হাত আগুনে পুড়ে যায়। তাদের শোর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্ঠা করেন। কিন্তু ততক্ষণে আগুনের লেলিহান শিখায় বসতঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের ভিতর থাকা মূল্যবান সকল আসবাবপত্র পুড়ে বিনষ্ট হয়ে যায়। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের সদস্য উজ্জ্বল আহমদ বলেন, আকস্মিক এই ঘটনায় আমরা হতবাক ও আতংকিত। মহান আল­াহর করুণায় আমরা প্রাণে রক্ষা পেয়েছি, তবে আমার মা অগ্নিদগ্ধ হয়েছেন, আমাদের ঘরসহ সকল আসবাবপত্র এবং মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পাশের বাড়ির লোকজনের সাথে জমিজমা নিয়ে আমাদের পূর্ব বিরোধ রয়েছে। তারা প্রভাবশালী ও ভয়ংকর প্রকৃতির লোক। আমাদের পরিবারের সবাইকে প্রাণে হত্যার উদ্দেশ্যে দুঃসাহসিক এই ঘটনাটি তারাই ঘটিয়েছে বলে আমি ধারনা করছি।
এ বিষয়ে স্থানীয় শেওলা ইউপি চেয়ারম্যান জহুর উদ্দিন বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে পুরো ঘরটির জিনিসপত্রসহ পুড়ে ছাই হয়ে গেছে। পূর্ব শত্র“তার জের ধরে কুচক্রী মহল এই ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক