editor

প্রকাশিত: 9:55 PM, November 1, 2020

‘মেলার আদলেই মাসব্যাপী সেবা পাবেন করদাতারা’

‘মেলার আদলেই মাসব্যাপী সেবা পাবেন করদাতারা’

আয়কর মেলা না হলেও দফতরে স্বতঃস্ফূর্তভাবে করদাতারা সেবা পাবেন বলে জানিয়েছেন কর অঞ্চল সিলেটের কর কমিশনার মো. সাইফুল হক। আয়কর মেলার আদলে সিলেট কর অঞ্চলের সব ক’টি দফতরে করদাতারা রিটার্ন জমা দিতে পারবেন এবং সব ধরণের সেবাও পাবেন বলে জানান তিনি।

রোববার (১ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কর কমিশনার বলেন, বিগত ২০১২ সাল থেকে সারা দেশের ন্যায় সিলেট কর অঞ্চলেও আয়কর মেলায় আয়োজন করে আসছে। কিন্তু বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ বছর জাতীয় রাজস্ব বোর্ড আয়কর মেলার আয়োজন না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এমতাবস্থায় ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সিলেটে স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত আনন্দ উৎসব মুখর পরিবেশে সিলেট কর অঞ্চলের আওতাধীন মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার প্রতিটি সার্কেলে তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে সেবা নিতে পারবেন করদাতারা।

এছাড়াও মাসব্যাপী সেবা প্রদানের লক্ষ্যে সিলেট কর অঞ্চলের নয়াসড়ক ভবনের নীচ তলায় একটি কর তথ্য সেবা কেন্দ্র চালু করা হয়েছে। এসব তথ্য সেবা কেন্দ্রে ইটিআইএন রেজিস্ট্রেশন, রিটার্ন গ্রহণ, আয়কর রিটার্ন সংক্রান্ত বিভিন্ন ফরম সরবরাহ, অধিক্ষেত্র সংক্রান্ত তথ্য সরবরাহ এবং কর সংক্রান্ত প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে, বলেন তিনি।

মতবিনিময় সভায় কর কমিশনার আরও বলেন, করদাতার নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে কর দিয়ে গেলে মাসের শেষ দিকে ভিড় কম হবে। আর করোনা পরিস্থিতির জন্য সরকারী নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে রিটার্ন দাখিল ও সেবা দেবেন তারা। সব অফিসে একই আদলে সেবা দেওয়া হবে।

এছাড়া যাদের পূর্বের কোনো বিনিয়োগ দেখাতে পারেননি, এবার অর্থ আইনের মাধ্যমে ১৯এএএএ, ১৯এএএএএ ও ১৯বিবিবিবিবি ধারার মাধ্যমে সিকিউরিটি বিনিয়োগ, অপ্রদর্শিত সম্পত্তিতে বা ভবনে বিনিয়োগ নির্দিষ্ট হারে আয়কর প্রদানের মাধ্যমে প্রদর্শনের সুযোগ দেওয়া হয়েছে। এই আইনের আওতায় অপ্রদর্শিত সম্পত্তির উপর কর দিলে অন্য কোনো আইনে কেউ বিপত্তিতে পড়তে হবে না। সিলেটের করদাতাগণকে এই সুযোগ গ্রহণ করে জাতীয় উন্নতিতে অবদান রাখার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর কমিশনার বলেন, কর অঞ্চল সিলেটে করদাতার সংখ্যা বাড়াতে জরিপ কার্যক্রম চলমান ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে জরিপ কাজ বন্ধ রাখা হয়। তবে অচিরেই আবার এই কার্যক্রম শুরু করা হবে। তাছাড়া প্রতিবছর বাজেটের আকার বাড়ার সঙ্গে সঙ্গে রাজস্বের লক্ষ্যমাত্রাও বাড়ছে। এবছর সিলেট কর অঞ্চলের লক্ষ্যমাত্রা ৯৯১ কোটি টাকা। করোনা পরিস্থিতির কারণে এই লক্ষ্য অর্জন সম্ভব না হলে কাছাকাছি পৌছাবেন বলে আশাবাদী সিলেট কর অঞ্চল। কেননা সিলেটের লোকজন কর প্রদানে সব সময় পজিটিভ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ আবু সায়ীদ সোহেল, যুগ্ম-কমিশনার শাহেদ আহমেদ চৌধুরী ও পঙ্কজ লাল সরকার, উপ কর কমিশনার (সদর ও প্রশাসন) মো. আবু সাঈদ প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ  ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন