editor
প্রকাশিত: 3:44 PM, January 19, 2023

(প্রতীকী ছবি)
ডিএসএস ডেস্ক :: সুনামগঞ্জের তাহিরপুরে ঘর নির্মাণ নিয়ে বিরোধের জেরে ছোট ভাইদের হাতে বড় ভাই খুন হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের শ্রীপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
নিহত নুরুল আমিন (৪৫) শ্রীপুর গ্রামের মৃত তাহের আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মৃত তাহের আলীর দুই স্ত্রী ছিলেন। এর মধ্যে প্রথম স্ত্রীর ঘরে ৪ ছেলে ও দ্বিতীয় স্ত্রীর ঘরে ২ ছেলেসন্তান রয়েছেন। তাদের মধ্যে পৈত্রিক ভিটা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
বৃহস্পতিবার সকালে দ্বিতীয় স্ত্রীর ঘরের ছেলেরা ভিটায় ঘর নির্মাণের প্রস্তুতি নিলে প্রথম স্ত্রীর ঘরের তিন ছেলে এ কাজে বাধা দেন। কথা কাটাকাটির এক পর্যায়ে প্রথম স্ত্রীর ঘরের তিন ছেলে শাহজাহান, নুরুল হক ও শাহ আলম তাদের সৎ বড় ভাই নুরুল আমিনের সঙ্গে মারামারিতে লিপ্ত হন। এসময় তাদের মারধরে ঘটনাস্থলেই মারা যান নুরুল আমিন।
বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন