editor
প্রকাশিত: 2:19 PM, January 21, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট- ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে দক্ষিণ সুরমা উপজেলায় গ্রামীণ জনপদের রাস্তার ব্যাপক উন্নয়ন করা হয়েছে। উন্নয়নে পাল্টে গেছে গ্রামীণ রাস্তাগুলোর চিত্র। তিনি আরো বলেন অন্য সরকার যা করতে পারেনি তা করে দেখিয়েছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
তিনি শুক্রবার দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নে প্রায় ৫৫ লক্ষ টাকা ব্যায়ে অতির বাড়ী-সুনামপুর-আহমেদপুর জিপিএস সড়ক (চেইনেজ-০০-১৫০০ মিঃ) মেরামত কাজের শুভ উদ্বোধন কালে এ কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সালেহ আহমদ হিরা, উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, সহ সভাপতি রাজ্জাক হোসেন, মাসুক উদ্দিন সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলার এসিলেন্ড মাখন চন্দ্র দাস, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক বশির আহমদ, আব্দুল আহাদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আতিক, দক্ষিণ সুরমা উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক এম জাবেদ আহমদ, তেতলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফয়ছল আলম, সিলেট জেলা ছাত্রলীগ নেতা আব্দুর রহমান, তেতলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমন আহমদ প্রমুখ।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন