editor
প্রকাশিত: 9:57 PM, January 21, 2023
সিলেটস্থ সুনামগঞ্জ সমিতির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) রাতে তাঁতীপাড়াস্থ কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সাংগঠনিক আলাপ-আলোচনা ছাড়াও সুনামগঞ্জে ফসলের স্থায়ী বাধ নির্মাণের দাবিও জানানো হয়।
সিলেটস্থ সুনামগঞ্জ সমিতির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে মতবিনিমিয় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, এডভোকেট রাজ উদ্দীন, আ.ন. ওয়হিদ কনা মিয়া, প্রিন্সিপাল সৈয়দ মুহাদ্দিস আহমেদ, ড. তোফায়েল আহমদ, আজিজুল হক, অধ্যাপক দিলওয়ার হোসেন বাবর, মো. আতিকুর রেজা চৌধুরী, আব্দুল মুকিত, এডভোকেট আলা উদ্দিন, মুক্তাদির আহমদ মুক্তা, সৈয়দ নেছার আহমদ, সৈয়দ বদরুল আলম, মো. মিজানুর রহমান, এডভোকেট আবুল কাসেম, ড. দিদার চৌধুরী, এডভোকেট কাওছার আহমদ, কাসমি রেজা, নিজাম উদ্দিন, শমশের আলী, এটিএম তারেক, আব্দুল হাই পীর, এডভোকেট মোজাক্কির হোসেন কামালী, প্রিন্সিপাল মিহির দাস, পিযুষ কান্তি তালুকদার প্রমুখ।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে সিলেটস্থ সুনামগঞ্জ সমিতির সভাপতি নাসিম হোসাইন বলেন, সুনামগঞ্জের হাওরে দ্রুত সব ফসল রক্ষার স্থায়ী বাঁধ নির্মাণ এখন সময়ের দাবী। বাঁধ নির্মাণে অনিয়ম দূর করতে তদারকি বাড়ানোর কোন বিকল্প নেই। দ্রুত সময়ের মধ্যেই ফসল রক্ষা বাঁধের কাজ কঠোর নজরদারির মাধ্যমেই সঠিকভাবে শেষ করতে হবে। বিগত বছরগুলোতে হাওরে ফসল রক্ষা বাঁধের কাজের নির্ধারিত সময়ের মধ্যে না করার ফলে কৃষকেরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। আমরা কোনো অজুহাত শুনতে চাই না। অবিলম্বে সব হাওরের কাজ শুরু এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। বর্তমানে বাঁধের কাজের ধীরগতি নিয়ে কৃষকেরা চিন্তিত। বিলম্বে কাজ শুরু হলে শেষে তাড়াহুড়ো করে কাজ হয়। এতে বাঁধ দুর্বল হয়, দুর্বল বাঁধে ফসল রক্ষা হয় না। বিজ্ঞপ্তি
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন