editor
প্রকাশিত: 2:56 PM, January 22, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট নগরীর লালবাজারে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক মুক্তিযোদ্ধা। ছিনতাইকারীরা তার কাছ থেকে চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছেন। পালানোর সময় এক ছিনতাইকারীকে ধাওয়া করে জিন্দাবাজারে গণধোলাই দিয়েছে জনতা। পরে তাকে পুলিশে সোর্পদ করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
ছিনতাইর শিকার বীর মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ দেব গোপাল মৌলভীবাজার জেলার কুলাউরা উপজেলার পৃথ্বিমপাশার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সপরিবারে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় বসবাস করছেন।
ধৃতছিনতাইকারী আসাদ মিয়া (৩৮) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার আবদিয়া গ্রামের আসমতমল্লীকের ছেলে। সে সিলেটের ভিবিন্ন স্থানে বাসাভাড়া করে থাকতো।
মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ দেব জানান, স্ত্রীকে নিয়ে তিনি ভারতে তীর্থে যাওয়ার কথা ছিল। বৃহস্পতিবার ডলার কিনার জন্য তিনি নগরীর আম্বরখানাস্থ সোনালি ব্যাংকের নিচে মানি এক্সচেঞ্জগুলোতে যান। কিন্তু ডলারের দাম বেশি দেখে তিনি ডলার কিনেন নি।
ঐ সময় আসাদ মিয়া তাকে অপেক্ষাকৃত কম দামে ডলার দেয়ার আশ্বাস দেয়। কথা আনুযায়ি রবিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি চার লাখ টাকা নিয়ে সিলেট নগরীর লালবাজার এলাকায় আসেন। ঐ সময় অপর এক যুবককে সাথে নিয়ে আসাদ গৌরাঙ্গের কাছে আসে। ডলার নেয়ার জন্য গৌরাঙ্গ দেব টাকা বের করলে আসাদ ও তার সাথে থাকা অপর যুবক টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।
গৌরাঙ্গ দেব জানান, এসময় তিনি এক ব্যক্তির মোটরসাইকেলের পিছনে চড়ে আসাদকে দাওয়া করেন জিন্দাবাজার আসার পর আসাদ হুচট খেয়ে পড়ে যায়। পরে আসপাশের লোকজন মিলে তাকে আটক করা হয়। কিন্তু তার কাছে ছিনতাইকৃত টাকা পাওয়া যায় নি। সহযোগী ছিনতাইকারী টাকা নিয়ে পালিয়েছে বলে দাবি করেন গৌরাঙ্গ।
এদিকে আটকের পর আসাদকে গণধোলাই দেয় উপস্থিত জনতা। খবর পেয়ে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
কোতোয়ালি থানার ওসি মুহাম্মদ আলী মাহমুদ জানান, এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। সে আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
এস এ
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর