editor

প্রকাশিত: 3:06 PM, January 22, 2023

শাবিতে ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

শাবিতে ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ডিএসএস ডেস্ক :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি ফি বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার দুপুরে ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল করেন তারা। বিক্ষোভ মিছিলটি অর্জুনতলা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে গোলচত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বিক্ষোভে মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে অংশ নেন।

গত দুইদিন আগে শাবি কর্তৃপক্ষ স্নাতক প্রথম বর্ষের ভর্তি ফি পনেরো হাজার নির্ধারণ করে। এতে প্রাথমিক ভর্তি প্রক্রিয়ায় একজন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা দিতে হয়েছে। চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হলে শিক্ষার্থীদেরকে ১০ হাজার টাকা নিয়ে আসতে হবে বলে ভর্তি কমিটি জানান।

তবে শিক্ষার্থীরা জানান, ২০২১-২২ সেশনে শাবিতে ভর্তি ফি ছিল ৮ হাজার ১০০টাকা। এখন প্রায় দ্বিগুন ভর্তি ফি নেওয়া হচ্ছে। এতে ভর্তিচ্ছু অনেক শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন ভঙ্গ হবে বলে জানান তারা।

এরই প্রতিবাদে শাবির সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলে শিক্ষার্থীরা ভর্তি ফি বাড়ানোকে ‘অমানবিক ও স্বেরতান্ত্রিক’ উল্লেখ করে দ্রুত এই ফি কমানোর দাবি জানিয়েছেন।

সমাবেশে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভীর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলা বিভাগের শিক্ষার্থী ওসমান গণি, গণিতের সজিব আহমেদ তাহসিন, পদার্থবিজ্ঞানের সজীব আহমেদ জয়।

এসময় বক্তারা বলেন, ভর্তি ফি বাড়িয়ে গরিব দুঃখী ও সমাজের প্রান্তিক মানুষকে শিক্ষা থেকে বঞ্চিত করার যে পায়তারা এবং সাম্রাজ্যবাদী চক্রান্ত সেটা বহাল থেকেছে। শাবিপ্রবি প্রশাসন ভর্তি ফি পূর্বের তুলনায় দ্বিগুণ করে শিক্ষার্থীদের উপর এক ধরনের চাপ সৃষ্টি করছে।

বক্তরা আরও বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ শিক্ষার্থী কৃষক-শ্রমিকের পরিবারের। তাদের ভর্তির টাকা জোগাড় করতে অনেক কষ্ট ভোগ করতে হয়। শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা মানুষের অধিকার। শাবিপ্রবি প্রশাসন ভর্তি ফি হঠাৎ বাড়িয়ে যে অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সিদ্ধান্ত নিয়েছে আমরা ছাত্রসমাজ এর তীব্র নিন্দা জানাচ্ছি। এসময় বক্তারা অবিলম্বে ভর্তি ফি কমিয়ে শিক্ষার্থীদের ব্যয়ভারের চাপ লাঘব করার আহবান জানান।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর