editor

প্রকাশিত: 6:52 PM, January 22, 2023

সিলেটে ৪৫ দিনব্যাপী ইমাম প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

সিলেটে ৪৫ দিনব্যাপী ইমাম প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

সিলেটের জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপ সচিব) মো. মামুনুর রশীদ বলেছেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের আলেম-ওলামাদের যুগোপযোগী প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলছে ইমাম প্রশিক্ষণ একাডেমি। শরিয়ার আলোকে দ্বীনি কর্মকান্ডে নেতৃত্বদানের পাশাপাশি কৃষি, বনায়ন, স্বাস্থ্য, প্রাণীসম্পদ পালন ও মৎস্য চাষ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আর্থসামাজিক উন্নয়নে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। ফলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামরা সামাজিক সমস্যা মোকাবেলায় প্রশংসনীয় ভূমিকা রাখছেন।

রবিবার (২২ জানুয়ারি) সিলেটের ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে সাত জেলার ইমামদের নিয়ে ৪৫ দিনব্যাপী ইমাম প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট বিভাগের চার জেলাসহ কিশোরগঞ্জ, ভ্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীর নির্বাচিত ইমামরা এ প্রশিক্ষণে অংশ নেন।

ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রতিষ্ঠানের ধর্মীয় প্রশিক্ষক মাওলানা জুবাইর আহমদ আল আজহারী।

প্রশিক্ষণার্থী ইমামদের মধ্যে বক্তব্য দেন মাওলানা মোহাম্মদ ইসমাঈল, মাওলানা আলী হোসাইন, মাওলানা সোহাগ আহমদ ও মাওলানা শাহ আলম।

সভাপতির বক্তব্যে ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ পরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, বিগত ৪৪ বছর ধরে দেশের ইমামদেরকে নানা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছে ইমাম প্রশিক্ষণ একাডেমি। তাদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান যৌতুক, মাদক, বাল্যবিবাহ, নিরক্ষরতা ও সন্ত্রাসবিরোধী সচেতনতা সৃষ্টির পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থী ১০০ ইমামের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন