editor
প্রকাশিত: 12:09 PM, January 23, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেটে আজ সোমবার সকাল থেকে শুরু হয়েছিল পরিবহন ধর্মঘট। সিলেট জেলা পরিবহন ঐক্য পরিষদ এই ধর্মঘটের ডাক দিয়েছিল। তবে সকাল পৌনে ১১টার দিকে সেই ধর্মঘট স্থগিত করা হয়েছে।
ধর্মঘট প্রসঙ্গে সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মঈনুল ইসলাম বলেন, ‘আলী আকবর রাজন যে মামলায় গ্রেফতার হয়েছেন, সে মামলার কারণে আমরা ধর্মঘটে যাইনি। ওই মামলায় গ্রেফতারের পর তাকে নতুন আরো দু-একটি মামলায় জড়ানোর কারণে আমরা আন্দোলনে গেছি। তিনি রাজনীতি করেন, রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়েছেন। তিনি ন্যায় করেছেন নাকি অন্যায়, তা আদালত দেখবেন। আমরা আদালতকে মানি। কিন্তু পরবর্তীতে নতুন কিছু মামলায়, মিথ্যায় মামলায় জর্জরিত করার কারণে আমরা কঠোর অবস্থানে গেছি ‘
তিনি আরও বলেন, ‘আমরা গত ১১ তারিখ স্মারকলিপি দিয়ে ২২ তারিখ পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম। আলী আকবর রাজনের মুক্তির দাবিতে আজ থেকে কর্মবিরতি শুরু হয়েছিল। গত রাতে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী সাহেবের সাথে কথা বলে প্রশাসনের কর্মকর্তারা আশ্বস্থ করায়, ফেডারেশনের নির্দেশক্রমে আপাতত আমরা কর্মবিরতি স্থগিত করছি।’
এর আগে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা ও বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের মুক্তির দাবিতে গতকাল রোববার ধর্মঘটের ডাক দেওয়া হয়। আজ সোমবার সকাল থেকে শুরু হয় ধর্মঘট।
আজ সিলেট জেলায় এবং কাল থেকে গোটা বিভাগে এই ধর্মঘট শুরু হওয়ার কথা ছিল।
প্রসঙ্গত, আলী আকবর রাজন শ্রমিক নেতা হলেও তিনি রাজনীতির সঙ্গে জড়িত। রাজন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। গত ৭ ডিসেম্বর সিলেট নগরীর সুরমা মার্কেট এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ২০১৮ সালের জ্বালাও-পোড়াওয়ের একটি মামলায় আলী আকবর রাজনের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা ছিল। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।
এস এ
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর