editor
প্রকাশিত: 6:18 PM, January 23, 2023
ডিএসএস ডেস্ক :: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গর্ভপাতের অধিকারের লড়াই এখনো শেষ হয়নি। যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অনুমতি দেওয়া যুগান্তকারী ‘রো বনাম ওয়েড’ রায়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে এমন কথা বলেন বাইডেন। যে রায়টি গত বছরের জুনে বাতিল করে দেয় মার্কিন সুপ্রিম কোর্ট।
ঐতিহাসিক ওই রায়ের ৫০ বছর উপলক্ষে বাইডেন রোববার (২২ জানুয়ারি) টুইটে লিখেছেন, ‘আজ রো বনা ওয়েডের ৫০তম বার্ষিকী হওয়া উচিত ছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান সমর্থকরা নারীদের অধিকারের সঙ্গে যুদ্ধ করছে তাদের নিজস্ব স্বাস্থ্যসেবা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে।’
তিনি আরও বলেছেন, ‘আমি নারীদের প্রজনন অধিকার নিয়ে কখনো লড়াই থামাইনি, থামাবও না।’
প্রেসিডেন্ট হলেও বর্তমানে যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার নিয়ে খুব বেশি কিছু করার নেই বাইডেনের। কারণ এখন বিষয়টি নিয়ে রাজ্য পর্যায়ে লড়াই হচ্ছে।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে নিয়োগকৃত বিচারকরা ৫০ বছর আগের একটি রায় বাতিল করে দিতে অগ্রণী ভূমিকা রাখেন। সুপ্রিম কোর্টের এ রায়ের পর ট্রাম্পের রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে থাকা ২০টি রাজ্যে গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছে।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ নিয়ে বেশ কয়েকটি টুইট করেন জো বাইডেন। তিনি বলেন, ‘নারীদের পছন্দ নিয়ে কোনো ছাড় নয়।’ এছাড়া রো বনাম ওয়েডে থাকা গর্ভপাতের অধিকারটি বিধিবদ্ধ করতে নতুন আইন প্রণয়নে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তবে বর্তমানে যেহেতু কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে রয়েছে ফলে এমন কোনো আইন হওয়ার সম্ভাবনা নেই।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন