editor
প্রকাশিত: 7:30 PM, January 23, 2023
ডিএসএস ডেস্ক :: জ্বালানি সরবরাহে গতিশীলতা আনা ও কৃত্রিম সংকট মোকাবেলায় জেলা প্রশাসন সিলেটের উদ্যোগে ও রাষ্ট্রায়ত্ত তিনটি জ্বালানী পরিবেশক কোম্পানী (পদ্মা, মেঘনা, যমুনা) প্রতিনিধিদের সমন্বয়ে সোমবার (২৩ জানুয়ারি) সিলেট জেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনে স্টক রেজিস্টার ও তেলের মজুদ সরেজমিন পরীক্ষা করা হয়।
সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম এর নেতৃত্বে সিলেট নগরী ও ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন বিভিন্ন পাম্প ও ফিলিং স্টেশনে এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় মাহবুবুল ইসলাম বলেন “সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মজিবর রহমানের নির্দেশনা মোতাবেক আমাদের এই উদ্যোগ। স্টক ও বিক্রয় রেজিস্টার পরীক্ষা করে কোন সংকট পরিলক্ষিত হয়নি। তবে সেচ মৌসুমে জ্বালানীর কিছুটা বাড়তি চাহিদা রয়েছে। জনস্বার্থে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
এর আগে গত ১৭ জানুয়ারি ২০২৩ জেলা প্রশাসন সিলেটের পক্ষ থেকে জ্বালানী তেল বিক্রয়কারী পাম্প ও ফিলিং স্টেশনগুলোকে স্টক রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ করার জন্য নির্দেশনা জারি করা হয়।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন