editor
প্রকাশিত: 4:57 PM, January 24, 2023
স্বেচ্ছাসেবী সংগঠন সোনালী স্বপ্ন বাংলাদেশের উদ্যোগে সুবিধা বঞ্চিত মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সংগঠনের জিন্দাবাজারস্থ কার্যালয়ে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।
সোনালী স্বপ্ন বাংলাদেশের ভাইস চেয়ারম্যান আশরাফ গাজীর সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সেলিম হোসেন। সভাপতির বক্তব্যে আশরাফ গাজী বলেন, সুবিধাবঞ্চিত মহিলাদের হাতে একটি সেলাই মেশিন তুলে দেয়া মানে একটি পরিবারকে আলোর পথ দেখানো। মহিলারা নিজেদের কর্মদক্ষতার মাধ্যমে আর্থিক দীনতা দূর করে পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে ভূমিকা রাখতে পারেন।
তিনি সোনালী স্বপ্ন বাংলাদেশের সেলাই মেশিন বিতরণ কর্মসূচী বাস্তবায়নে যুক্তরাজ্য প্রবাসীসহ বিক্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি প্রবাসী ভাই বোনদের সহযোগিতার জন্য কৃতজ্ঞগতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি সেলিম হোসেন দুঃস্থ নারীদের স্বনির্ভর করে তুলতে সেলাই মেশিন প্রদানের ঘোষনা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠনের নেতা শেখ তোফায়েল আহমদ শেপুল, প্রবীণ ব্যবসায়ী মো. শাহাদাত হোসেন, মেরাজ হোসেন, শহিদুল হক, দিলাল আহমদ, সাকিরুল গৌছ, আম্বিয়া বেগম, বিলকিছ বেগম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন