editor
প্রকাশিত: 7:55 PM, January 24, 2023
ডিএসএস ডেস্ক :: ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় প্রাইড ( প্রগ্রেসিং দ্যা রিটেইল সেক্টর বাই ইম্প্রুভিং ডিসেন্ট এমপ্লয়মেন্ট) প্রকল্পের কর্মসূচি নিয়ে সিলেটে এমপ্লয়ার মিট-আপ এর আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সিলেট মহানগরের নাইওরপুলস্হ একটি অভিজাত হোটেলে দিনব্যাপী এ এমপ্লয়ার মিট-আপ অনুষ্ঠিত হয়। উক্ত মিট-আপ এ সিলেট শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও ম্যানেজারগন উপস্থিত ছিলেন।
ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় শোভন কর্মপরিবেশ ও প্রান্তিক পর্যায়ে সুবিধা বঞ্চিত নারী ও পুরুষদের বিনামূল্যে রিটেইল সেলসের প্রশিক্ষণ দিচ্ছে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে। এতে করে যেমন বেকারত্ব দূর হচ্ছে তেমনি করে রিটেইল সেক্টরে দক্ষ জনবল তৈরি হচ্ছে।।
এ সময় বিভিন্ন কোম্পানির মালিক এবং ম্যানেজাররা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। তারা জানান যে ব্র্যাক থেকে প্রশিক্ষণ নেওয়া কর্মীগন অন্যান্য কর্মীদের তুলনায় অধিক দক্ষ এবং তারা ব্র্যাক কে ধন্যবাদ জানান এ ধরনের প্রশিক্ষণ দিয়ে দেশে বেকারত্বের হার কমানো এবং দক্ষ কর্মী তৈরি করার জন্য।
উক্ত মিট আপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির এরিয়া ম্যানেজার রায়হান চৌধুরী।
তিনি বলেন, প্রাইড প্রকল্প বাংলাদশের ৬ টি শহরে কার্যক্রম পরিচালনা করছে, এই প্রশিক্ষণের মাধ্যমে ৫২০০ জন বেকার সুবিধাবঞ্চিত তরুন নারী পুরুষ কে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং তাদের চাকুরী পেতে সহায়তা করা হবে। এবং তিনি ব্যাবসায়ীদের কে জানান তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এ কার্যক্রম সফল করা সম্ভব।
ব্র্যাক ডিসট্রিক্ট কোর্ডিনেটর অনিক আহম্মদ অপুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রাইড প্রকল্পের সিলেট সেন্টারের সেন্টার লিড মাহেরা বেগম, এমপ্লয়মেন্ট অফিসার আনোয়ার হোসেন, বেলাল হোসেন সহ আরো অনেকে।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন