editor
প্রকাশিত: 1:40 PM, November 20, 2024
বড়লেখা প্রতিনিধিঃ সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ছাত্র নাসিফ মনোয়ার (২০) মালয়েশিয়ার আল বুখারি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সাইন্স বিভাগে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়ে পড়ার সুযোগ পেয়েছেন। তিনি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নের ফেনাগুল গ্রামের সেলিম উদ্দিনের ছেলে। নাসিফ মনোয়ার সোমবার (১৮ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলা ফ্লাইটে মালেশিয়ার আল বুখারি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে উদ্দেশ্যে পাড়ি জমান।
নাসিফ মনোয়ার রাঙ্গাউঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেনী ও দক্ষিণভাগ এন সি এম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং বিয়ানীবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। তার এমন সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষক-শিক্ষার্থীরা।
নাসিফ মনোয়ারের সহপাঠী এমরান আহমদ বলেন, এই সাফল্য শুধু তাঁর পরিবার নয়, পুরো উপজেলার জন্য গর্বের বিষয়। নাসিফ মনোয়ার ছোটবেলা থেকেই শিক্ষায় অত্যন্ত মনোযোগী ছিলেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে তাঁর গভীর আগ্রহ ছিল, যা তাঁকে কম্পিউটার সাইন্স বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের অনুপ্রাণিত করেছে। বড়লেখা উপজেলার একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা নাসিফ কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং মেধার মাধ্যমে এ অর্জন সম্ভব করেছেন।
আরেক সহপাঠী আফজাল হোসেন বলেন, নাসিফ মনোয়ারের এই সুযোগ পাওয়ার পেছনে তাঁর একাডেমিক সাফল্য ছাড়াও সামাজিক ও মানবিক কাজেও অবদানের কথা উল্লেখযোগ্য। স্কলারশিপ প্রক্রিয়ায় তাঁর নেতৃত্বের দক্ষতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার গভীরতা বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
নাসিফ জানিয়েছেন, আল বুখারি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ এবং আমার পরিবারের অবদান কখনো ভুলব না। আমি আশা করি, ভবিষ্যতে আমার জ্ঞান ও দক্ষতা দেশের জন্য কাজে লাগাতে পারব।
জানা গেছে , মালয়েশিয়ার আলোর সেতার অঞ্চলে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি সারা বিশ্বে তার মানবিক শিক্ষা, আন্তর্জাতিক মানের শিক্ষাদান এবং বিভিন্ন জাতি ও সংস্কৃতির শিক্ষার্থীদের একত্রিত করার জন্য বিখ্যাত। এটি দাতব্য প্রকল্প হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে মেধাবী শিক্ষার্থীদের জন্য ফুল ফান্ডেড স্কলারশিপ প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়টি অত্যাধুনিক প্রযুক্তি এবং গবেষণা সুবিধা প্রদান করে যা ছাত্রদের ভবিষ্যতে দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।
এদিকে স্থানীয়রা জানান, নাসিফের এই সাফল্য তাঁর এলাকার শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর প্রতি সকলের শুভকামনা এবং বিশ্ববিদ্যালয়ের উচ্চতর শিক্ষার যাত্রায় তাঁর সফলতা কামনা করেছেন এলাকাবাসী।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে