editor
প্রকাশিত: 4:47 PM, November 21, 2024
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় ৩১ বোতল (Officer’s Choice) নামীয় ভারতীয় হুইস্কিসহ আশু দাস (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে ও বড়লেখা সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট আরাফাত শরীফ রাফি ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আলমগীর হোসেন সহ ১৭ সেনা সদস্যের সমন্বয়ে রেইডিংপার্টি টিম গঠন করে তার নিজ বসত বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার দাসের বাজার ইউনিয়নের মালিশ্রী গ্রামের মৃত দারিকা দাসের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে আসামী আশু দাসের পশ্চিম ভিটি পূর্ব দুয়ারী টিনের বেড়া টিনের ছাউনীযুক্ত বসতঘরে অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানের টের পেয়ে আসামি পালানোর চেষ্টাকালে আটক করা হয়। এসময় আসামীর দেহ ও বসতঘরে বিধি মোতাবেক তল্লাশী করে বসতঘরের ১ম কক্ষের শয়ন খাটের নীচে মেঝেতে একটি সিনথেটিক বস্তার ভিতর ভারতীয় তৈরী প্লাস্টিকের বোতলে (Officer’s Choice) নামীয় ৩১ বোতল হুইস্কি, প্রতি বোতলে ৩৭৫ মি.লি. করে বা ১১.৬২৫ লিটার উদ্ধার করে ও জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী আশু দাস মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের (সংশোধিত ২০২০) ধারা ১০ দফা ১(গ) ও (ঘ) ধারা লংঘন করার অপরাধে আসামীকে গ্রেফতার করা হয়।
মৌলভীবাজারের জেলা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জাকির হোসেন বৃহস্পতিবার সকালে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে মাদক ব্যবসায়ী আশু দাসের বাড়িতে অভিযান চালাই। এসময় ৩১ বোতল ভারতীয় হুইস্কি সহ তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক ব্যবসায়ী আশু দাসেকে ৩১ বোতল ভারতীয় হুইস্কি সহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। মামলাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে