editor
প্রকাশিত: 12:27 AM, November 23, 2024
আশফাক আহমদ : মৌলভীবাজারের বড়লেখা প্রেসক্লাবের সদস্য ও ইটাউরী হাজী ইউনুস মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ময়নুল ইসলাম (৪০) আর নেই।
বৃহস্পতিবার (২১ নভেবম্বর) রাত সাড়ে ৮ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
এর আগে বুকে ব্যথা অনুভব করলে তাঁকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে সিলেট ইবনে সিনা হাসপাতালে নেওয়ার পরে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও দুই মেয়ে আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ময়নুল ইসলামের অকাল মৃত্যুতে পরিবারের পাশাপাশি এলাকায় শোকের ছায়া নেমেছে। শুক্রবার বাদ জুমা বালিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে জানাজা শেষে তাঁকে সার্বজনীন কবরস্থানে দাফন করা হয়েছে।
ময়নুল ইসলামের মৃত্যুতে বড়লেখা প্রেসক্লাবের সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, সাবেক সাধারণ সম্পাদক গোপাল দত্ত, বর্তমান সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রব, সহসভাপতি খলিলুর রহমান, ইকবাল হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, সদস্য লিটন শরীফ প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।
এছাড়া বিভিন্ন শিক্ষক, সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে