editor
প্রকাশিত: 3:08 PM, November 23, 2024
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় সাবেক ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৃথক পৃথক অভিযানে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার তালিমপুর গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সল আহমদ ও মুছেগুল গ্রামের আমান উদ্দিনের ছেলে যুবলীগ নেতা সুরমান আলী ওরফে সায়মন।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপির নেতাকর্মীদের গুম, খুন ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি গণহত্যা দিবস ও কালো পতাকা মিছিল চলাকালে বড়লেখা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। সে সময় পৌর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তাফাদারকে কুপিয়ে গুরতর আহত করা হয়। ওই ঘটনার প্রায় ৯ বছর পর চলতি বছরের ২৩ আগস্ট রাতে যুবদল নেতা নুরুল ইসলাম তাফাদার বাদি হয়ে সাবেক পরিবেশমন্ত্রী ও (বড়লেখা জুড়ি) আসনের সাবেক এমপি মো. শাহাব উদ্দিনকে প্রধান আসামি করে ৩৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় একটি মামলা করেন। ওই মামলায় যুবলীগ নেতা সুরমান আলী ওরফে সায়মনকে ২৫ নম্বর আসামি ও সাবেক ছাত্রলীগ নেতা ফয়সল আহমদকে ৩৮ নম্বর আসামি করা হয়েছে।
শুক্রবার দুপুরে বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম জানান, বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযানে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে