editor
প্রকাশিত: 11:46 AM, November 26, 2024
আশফাক আহমদ,বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ২নং দাসের বাজারে ইউনিয়নের সামাজিক সংগঠন বৃহত্তর সুড়িকান্দি কেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সুড়িকান্দি সরকারি প্রথমিক বিদ্যালয়ের হলরুমে সংগঠনের সভাপতি আলিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন সুড়িকান্দি জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী মাসুদুর রহমান ও ইসলামী সংগীত পরিবেশন করেন আসলাম হোসাইন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ২নং দাসের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার চক্রবর্তী, বড়লেখা মোহাম্মদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রভাষক তারেক আহমদ, ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান দে, সিলেট বারের আইনজীবী এডভোকেট আফজাল হোসেন, এডভোকেট দেলোয়ার হোসেন, সুড়িকান্দি জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোস্তাক আহমদ,যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক ওয়াহিদুর রহমান, জাতীয় সেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মার্জানুল ইসলাম মার্জান, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম বড়লেখা উপজেলা শাখার সভাপতি কামরান আহমদ, দাসের বাজার ইউনিয়ন সভাপতি রুবেল আহমদ তারিফ,কেয়ার ফাউন্ডেশনের সংগঠনের কার্যকরী সদস্য সমাজসেবক আরিফুল ইসলাম, সহ সভাপতি নাহিদ আহমদ।
এছাড়াও শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মাসুদ ও শিপা বেগম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেয়ার ফাউন্ডেশনের দায়িত্বশীলবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে