editor

প্রকাশিত: 5:05 PM, December 1, 2024

বড়লেখায় নিসচার ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ

বড়লেখায় নিসচার ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ

বড়লেখা প্রতিনিধি : জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র সংগ্রাম, ঐতিহ্য ও গৌরবের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পহেলা ডিসেম্বর রবিবার সকাল ১১ টায় নিসচা বড়লেখা উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে পৌর শহরের দক্ষিণ বাজার থেকে র‍্যালী শুরু হয়ে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজারে গিয়ে শেষ হয়। পরে নিসচা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে নিসচার ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়া’র সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব এহসান আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন এটিএসআই বিল্লাল হোসেন, নিসচা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, উদযাপন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জমির উদ্দিন, যুগ্ম সদস্য সচিব ছাদিকুর রহমান, শাহাব উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমাকান্ত দাস, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মান, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর, কার্যনির্বাহী সদস্য সাহেদ আহমদ পাবেল, জাকারিয়া আহমদ, আফজাল হোসেন রুমেল, মোহাম্মদ দেলোয়ার, মিরাজুল ইসলাম, নিরঞ্জন দেবনাথ নিলু, এমদাদ হোসেন, ওবায়েদ হোসেন আকাশ, সুলতান আহমদ, আজিজুর রহমান, গোলাম মুহিউদ্দিন প্রমুখ।

এসময় নিসচার ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩২ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও ১০ দিনব্যাপী জনহিতকর নানা কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাছাড়া সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হবে।

উল্লেখ্য, ১ ডিসেম্বর ২০২৪ নিরাপদ সড়ক চাই (নিসচা)’র সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতি বারের মতো এবারো কেক না কেটে জনহিতকর কাজে ব্যয় করার নির্দেশ প্রদান করেন নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তাঁর আহ্বানকে সম্মান জানিয়ে পুর্বের মতো নিসচা বড়লেখা উপজেলা শাখা ১০ দিনব্যাপী জনহিতকর বিভিন্ন সামাজিক-মানবিক ও স্বেচ্ছাসেবী কর্মসূচি গ্রহণ করে।

কর্মসূচির মধ্যে যা রয়েছে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ, শীতবস্ত্র বিতরণ, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদান, জেলা সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তরে সড়কের বিভিন্ন বিষয়াদি নিয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে স্মারকলিপি প্রদান, সচেতনতা মূলক শিক্ষার্থী সমাবেশ, সচেতনতা বৃদ্ধিতে প্রচারপত্র বিলি,
জন-সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুইজ প্রতিযোগিতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে ও সড়ক দুর্ঘটনায় নিহতদের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল এবং স্বেচ্ছায় রক্তদানসহ জনহিতকর নানান কর্মসূচি পালিত হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে