editor
প্রকাশিত: 6:29 PM, December 1, 2024
কুলাউড়া প্রতিনিধি : প্রবাসীদের অর্থায়নে ও কুলাউড়াস্থ ঠিকানা ফাউন্ডেশনের আয়োজনে ২৭ জন প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ১ ডিসেম্বর (রোববার) বিকেলে কুলাউড়া পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রকিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন।
তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রতিবন্ধীদের শুধু প্রতিবন্ধী ভাবলেই চলবে না। তাদের সমাজের মূল ধারার সাথে যত বেশি সম্পৃক্ত করা যায় এতে তারা পরিবার ও সমাজে বোঝা হিসাবে থাকবে না। সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থা ও প্রবাসীরা সমাজের কল্যাণকর কাজে এগিয়ে আসায় দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী উপকৃত হচ্ছে।
অনুষ্ঠানে সংগঠক মেহেদী হাসান খালিকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লংলা আধুনিক ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, ঠিকানা ফাউন্ডেশনের অর্থ সচিব মোঃ হাবিবুর রহমান, প্রেসক্লাব কুলাউড়ার প্রতিষ্ঠাকালীন সভাপতি স্বপন কুমার দেব , বর্তমান সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, সিনিয়র সহ সভাপতি ময়নুল হক পবন, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, সাংবাদিক আলাউদ্দিন কবির ও এ কে এম জাবের, ব্যবসায়ী আব্দুল হাকিম নভেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শামীম আহমদ, নাহিদূর রহমান, লিংকন তালুকদার প্রমূখ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে