editor
প্রকাশিত: 12:14 PM, March 23, 2021
অনলাইন ডেস্ক:: সিলেটে বাড়ছে করোনা আক্রান্ত। সেই সাথে কমেগেছে সুস্থতা। সিলেট বিভাগে ৮৫জন করোনায় আক্রান্ত হয়েছেন। সেই সাথে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৯জন। এছাড়া বিভাগের মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলায় ৪৪জন চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৮২ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৮৫০জন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯২৮জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪জন ও আইসোলেশনে চিকিৎসাধীন আছেন আরও ১০জন। মঙ্গলবার(২৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান।
সিলেটে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৮৫জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজে ১০জন, সিলেট জেলার বিভিন্ন উপজেলায় ৭১জন, সুনামগঞ্জে ২জন ও হবিগঞ্জে ২জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৮৫০জন। এর মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ২৮৯ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৭১জন, হবিগঞ্জে ২ হাজার ২৪জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন