editor
প্রকাশিত: 1:24 PM, December 5, 2024
লাখাই প্রতিনিধি: লাখাই উপজেলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) উপজেলা সভা কক্ষে সকল শ্রেণি-পেশা ও রাজনৈতিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসকে উৎসব মূখর পরিবেশে পালনের জন্য বিভিন্ন মতামত প্রদান করেন স্থানীয় প্রশাসনকে।
১৬ ডিসেম্বর ভোর সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের বীর শহিদদের রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হবে। পরে ধারাবাহিক কার্যক্রম সম্পূর্ণ করা হবে । এই দিনে সকল সরকারি ও আধা-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করতে হবে। রাতে আলোক সজ্জার ব্যবস্থা করতে হবে বলে জানান সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই থানার অফিসার ইনচার্জ বন্দে আলী মিয়া,৩ নং মুড়িয়াউক ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নোমান মিয়া, ২ নং মুড়াকরি ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সাল, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলীজ্জামান, পল্লী বিদ্যুতের ডিজিএম আসাদুজ্জামান, পজীব কর্মকর্তা এম এ সাহেদ,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী মাহবুব হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জামাল উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা রুপালি রানী পাল, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি মহসিন সাদেক, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ বিজয়,সাংবাদিক পারভেজ হাসান, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম মাস্টার,বামৈ মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রী কলেজের প্রভাশক কৃষ্ণচন্দ্র রায়, কালাউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব, ভবানীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজল জোয়ারদার, বেগুনাই এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতাপ চন্দ্র বৈষ্ণব, মুড়াকরি হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম সহ অনেকেই।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন