editor
প্রকাশিত: 5:00 PM, December 6, 2024
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের জিম্মি রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী জসিম উদ্দিন বিয়ানীবাজার সরকারি ডিগ্রি কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মশাহীদ আহমদ আলতাফের সাথে গত (২৯ নভেম্বর) শুক্রবার রাষ্ট্রীয় নির্দেশনায় জুম্মার নামাজ পূর্ব ধর্মীয় উগ্রবাদ বিরোধী সচেতনতামুলক বয়ানে বাধা প্রদানের জেরে যুবলীগ নেতা জসিম উদ্দিনের মালিকানাধীন বড়লেখা পৌরশহরের জিম্মি রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার ও বিয়ানীবাজারের জিস্মি রেষ্টুরেন্ট বন্ধ করে দিয়েছিল সর্বস্তরের তৌহিদি জনতা। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মানজনক সমাধান করা হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) রাতে বড়লেখা পৌর শহরের সাফরান রেস্টুরেন্টে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক হাজী আব্দুল হান্নানের সভাপতিত্বে এক বিশেষ সালিশ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সভাপতি মাওলানা কাজী এনামুল হক, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম, মুরাদগঞ্জ মাদ্রাসার মুহতামীম মাওলানা আতিকুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, বড়লেখা হাজীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা রুহুল আমীন, মসজিদ কমিটির সভাপতি হাজী ফয়জুর রহমান, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব হাজী মউর উদ্দিন, জিম্মি রেস্টুরেন্টে মালিকের শশুর হাজী মতিউর রহমান পাখি, সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এম. এম আতিকুর রহমান, বিএনপি নেতা অধ্যাপক আব্দুল সহিদ খান, জামায়াত নেতা সোহেল আহমদ, সাবেক মেম্বার মইন উদ্দিন, মুফতী আব্দুল করিম হক্কানি, ব্যবসায়ী সমিতির সদস্য হারুনুর রশীদ, আব্দুল হাসিব, আব্দুর রহমান মানিক, শামীম আহমদ, জুনেদ আহমদ প্রমুখ।
সভায় জিম্মি রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী জসিম উদ্দিন আবারও নিঃশর্ত ক্ষমা প্রার্থী হয়ে বক্তব্য রাখলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে মুসলিম তাওহীদি জনতার প্রতি আহবান জানান।
পরে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও বিশিষ্টজনের উপস্থিতিতে বড়লেখা জিম্মি রেস্টুরেন্টের তালা খুলে দেয়া হয়।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে