editor
প্রকাশিত: 2:29 PM, December 9, 2024
জৈন্তাপুর প্রতিনিধি:: দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বো আগামী শুদ্ধতা” এ প্রতিপাদ্য নিয়ে জৈন্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ পালিত হয়েছে।
সোমবার (৯ই ডিসেম্বর) সকাল ১০: টায় দিবসটি উপলক্ষে জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি বিভিন্ন কর্মসূচী পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিলো বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় জৈন্তাপুর উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ রুহিনী রঞ্জন দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মইনুল মুরসালিন রুহেল, সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি নাজমুল ইসলাম, তৈয়ব আলি কারিগরি কলেজের প্রভাষক প্রকৌশলী মোঃ মনির উদ্দিন, প্রভাষক অলকেশ দে মুহিত, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির কার্যকরী কমিটির সদস্য নাসির উদ্দিন পাবেল, সদস্য সোহেল আহমেদ, সদস্য শামসুন নাহার সুমি,সদস্য ফাতেমা বেগম, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তিষাণ আক্তার সহ বিভিন্ন স্কুল কলেজ হতে আসা শিক্ষার্থীবৃন্দ র্যালী ও আলোচনা সভায় অংশ গ্রহন করেন।
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর