editor
প্রকাশিত: 11:14 PM, December 10, 2024
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেট সীমান্ত এলাকায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে বাংলাদেশি মানবপাচারকারী ও ভারতীয় এক নারীকে আটক করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর সীমন্ত এলাকা থেকে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের একটি টিম ও সংশ্লিষ্ট থানা পুলিশ তাদের আটক করে।
আটকরা হলেন: রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার বহরসাধুখালী গ্রামের নেপাল বিশ্বাসের ছেলে মুকুল বিশ্বাস ও ভারতের নদিয়া ও ওয়েস্টবেঙ্গলের কাইখালি (হরিতলা-হান্সখালি) এলাকার মোকান্দা মণ্ডলের স্ত্রী শান্তি রাণী মৃত্তি।
বিজিবি সূত্র জানায়, শান্তি রাণী বাংলাদেশের রাজবাড়ীর বহরসাধুখালী গ্রামে থাকেন। তিনি মানবপাচারকারী মুকুল বিশ্বাসের সহায়তায় সোমবার রাতে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারত যেতে চেয়েছিলেন। এ সময় বিজিবি ও পুলিশ তাদের দুজনকে আটক করে।
ভারতীয় নাগরিক শান্তি রাণীকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে মুকুল বিশ্বাসের সাথে অবৈধভাবে ভারতে তার স্বামীর বাড়ীতে গমনের নিমিত্তে সীমান্তবর্তী এলাকায় আসেন। আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মামলা দায়ের পূর্বক জৈন্তাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর