editor
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪
নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে এ্যাম্বুলেন্স-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মাহবুব হাসান পংকি (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় নিহতের ছেলে রাফি আহমদ (১৩) গুরুতর আহত হয়।
মঙ্গলবার (১০ ডিসেম্বর ) রাত ৭টায় উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের কসেরতল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত পংকি উপজেলার সাদীপুর ইউনিয়নের চাতলপাড় গ্রামের রমজান আলী ওরপে রসগুল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৭টার দিকে মাহবুব হাসান পংকি ও তার ছেলে মোটরসাইকেল যোগে গোয়ালাবাজারের দিকে আসছিলেন। উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের কসেরতল এলাকায় পৌছামাত্র বিপরীত দিক থেকে হবিগঞ্জগামী একটি দ্রুতগতির এ্যাম্বুলেন্সের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলসহ আরোহীরা এ্যাম্বুলেন্সের নিচে ঢুকে পরে।
ঘটনার পর পর স্থানীয়রা গুরুতর আহত মোটরসাইকেল আরোহী পংকি ও তার ছেলে রাফিকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে মাহবুব হাসান পংকি মারা যান। নিহত পংকির ছেলে রাফির অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।
শেরপুর হাইওয়ে থানার সেকেন্ড অফিসার এসআই হাদিউল ইসলাম হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
3 পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রুবেল আহমেদ। তার ব্যক্তিগত
6 সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে চার টেখায় ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সিটি সিলেট’। শুক্রবার (৬ মার্চ) নগরীর
2 সিলেটের স্বনামধন্য একাধিক বিদ্যাপীঠ, ব্যাংকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও সিলেটে বিভিন্ন পেশার সাথে যুক্ত চাঁদপুরের কৃতি সন্তানদের বৃহৎ
6 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আগামী গতকাল শুক্রবার দুস্থ ও এতিমদের সম্মানে এক ইফতার মাহফিল সিলেট কেন্দ্রীয় শহীদ
2 স্টাফ রিপোর্টার: সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর মিরবক্সটুলাস্থ একটি
3 সিলেট নগরীর হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে এবং এসোসিয়েশনের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সার্বিক ব্যবস্থাপনায়
8 সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও ২৫ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নজমুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সিলেট
6 সিলেট কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত সিআর মামলা (নং ৮৬১/২০২৫) সংক্রান্ত বিষয়ে ওসমানীনগর উপজেলার খাপন গ্রামের আব্দুল করিম এবং বিশ্বনাথ