editor
প্রকাশিত: 10:27 AM, December 14, 2024
প্রেস বিজ্ঞপ্তি: সিলেট জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) প্রথম দিনে আগ্রহী প্রার্থীরা ক্লাব কার্যালয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- প্রধান নির্বাচন কমিশনার সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম সামিউল আলম, নির্বাচন কমিশনার মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সিলেট সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী।
ক্লাবের কার্যনির্বাহী কমিটির মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি সাঈদ চৌধুরী টিপু, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সহ-সাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার।
ঘোষিত তফসিল অনুযায়ী, রবিবার (১৫ ডিসেম্বর) পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে মনোয়নয়নপত্র সংগ্রহ করা যাবে। আগ্রহী প্রার্থীদেরকে নির্ধারিত মনোনয়ন ফি জমা দিয়ে সাধারণ সম্পাদক স্বাক্ষরিত মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে এবং ক্রয় রসিদের ফটোকপি মনোনয়নপত্রের সঙ্গে যুক্ত করে জমা দিতে হবে।
ঘোষিত তফসিল অনুসারে ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সিলেট জেলা প্রেসক্লাবে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৮ ডিসেম্বর (বুধবার) মনোনয়নপত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ হবে। ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার ও আপিল শুনানি। ২০ ডিসেম্বর (শুক্রবার) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
সিলেট জেলা প্রেসক্লাবে ভোটগ্রহণ ২৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন চলবে।
ভোটগ্রহণ ও গণনা শেষে একই দিন চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন