editor
প্রকাশিত: 4:29 PM, December 15, 2024
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলায় শ্রীপুর পাথর কোয়ারী এলাকায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে বালু জব্দ সহ জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার (১৪ই ডিসেম্বর) দুপুর ১ টায় শ্রীপুর পাথর কোয়ারী এলাকায় অভিযানে আসেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী । এ সময় অবৈধভাবে বালু উত্তোলন পরবর্তী ট্রাকে লোডিং দৃষ্টিগোচর হলে দুই ট্রাক বালু জব্দ করা হয়। পরে ট্রাকের ড্রাইভারকে ঘটনাস্থলে পাওয়া গেলে অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
এ সময় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র দায়িত্বরত শ্রীপুর বিওপির বিজিবি দল, জৈন্তাপুর মডেল থানা পুলিশ অভিযানে অংশগ্রহন করেন।
এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেয়া জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী বলেন, বালু পরিবহনের ঘটনায় দুই ট্রাক বালু জব্দ সহ সড়ক পরিবহন আইনে (২০১৮)এ মামলা দায়ের করা হয়েছে। তিনি প্রশাসনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে নিশ্চিত করেছেন।
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর