editor
প্রকাশিত: 12:39 PM, December 17, 2024
জৈন্তাপুর প্রতিনিধি:: জৈন্তাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ শরীফ উদ্দিন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার ৫ নং ফতেহপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত লামা শ্যামপুর পাটওয়া গ্রামের আব্দুস শুক্কুরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৬ ডিসেম্বর) একই ইউনিয়নের হেমু ভাটপাড়া এলাকার লুদাই হাজীর ছেলে তার সহপাঠী হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ( এসএসসি ব্যাচ ১৬) এর ইসমাইলের বিষয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে বিকেল আনুমানিক ৪:৪৫ ঘটিকায় । পথিমধ্যে সিলেট তামাবিল মহাসড়কের হরিপুর ৭ নং কূপ এলাকায় পৌছা মাত্র একটি ইজিবাইকের সাথে সংঘর্ষ হলে বাইকের পিছনে বসা শরীফ উদ্দিন ছিটকে মহাসড়কে পড়ে যায়। এমতাবস্থায় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে চাঁপা দিয়ে পালিয়ে গেলে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত আই সি ইউতে স্থানান্তর করেন। সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে, সিলেট রিজিয়নের অফিসার ইনচার্জ মো হাবিবুর রহমান। তিনি জানান খবর পেয়ে রাতে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। পুলিশ কর্তৃক নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরীর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। বর্তমানে তামাবিল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর