editor
প্রকাশিত: 12:41 PM, December 17, 2024
জৈন্তাপুর প্রতিনিধি:: সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র সদস্যরা রবিবার অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
বিজিবি জানায়, ৪৮ ব্যাটালিয়নের জোয়ানরা সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, কালাসাদেক, কালাইরাগ, সোনারহাট, বিছনাকান্দি, প্রতাপপুর, সংগ্রাম ও পান্থুমাই বিওপি’র সদস্যরা ভারত থেকে অবৈধভাবে আসা বিপুল পরিমাণ চিনি, গরুর মাংস, সাতকরা, কম্বল এবং বাংলাদেশ হতে পাচারকালে রসুন ও শিং মাছ এবং চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক, পিকআপ এবং মাহিন্দ্রা ট্রাক্টর জব্দ করে। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ১ কোটি ১ লাখ ৯৪ হাজার ৬শ টাকা।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর