editor
প্রকাশিত: 1:06 PM, December 17, 2024
জৈন্তাপুর প্রতিনিধি:: মহান বিজয় দিবস -২০২৪ উপলক্ষে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদ স্মৃতি বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এছাড়াও প্রথমবারের মত উপজেলা প্রশাসনের আয়োজনে আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে পাঁচটি ছবি প্রদর্শনীতে স্হান পাওয়ায় জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের দুইজন সাংবাদিককে দেয়া হলো আলোকচিত্রী সম্মাননা।
সোমবার (১৬ই ডিসেম্বর) সকাল ৭:০০ ঘটিকায় জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরমুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করে উপজেলা সদরে বাসষ্টেশন এলাকায় স্হাপিত বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মঈনুল মুরসালিন রুহেল ও সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বিরের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, প্রচার সম্পাদক সাজ উদ্দিন সাজু, সদস্য সাইফুল ইসলাম বাবু সহ বাংলা টিভির জৈন্তাপুর গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি দুলাল আহমেদ রাজু।
পরে দিনব্যাপী নানা আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলা, শিশুদের চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা ও উপজেলা পরিষদ হলরুমে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়াও চলতি বছর মহান বিজয় দিবস উপলক্ষে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমবারের মত আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী চলা বিভিন্ন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পরে বিকেল ৩:০০ ঘটিকায় ” জৈন্তার ঐতিহ্য, জীবন- জীবিকা ও প্রাকৃতিক সৌন্দর্য বিষয়ক আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নেয়া আলোকচিত্রীদের সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া তার নিজ দপ্তরে আলোকচিত্রীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এ বছর আলোকচিত্র প্রদর্শনীতে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের দুইজন সাংবাদিকের মোট পাঁচটি ছবি প্রদর্শনীতে স্হান পায়। এই দুইজন সম্মাননা পাওয়া সাংবাদিক হলেন দৈনিক আজকের পত্রিকা ও সিলেট মিররের জৈন্তাপুর প্রতিনিধি রেজওয়ান করিম সাব্বির, তার আলোকচিত্র তিনটি হলো অপরুপ লালাখাল, শাপলাবিল ও গ্রামীন জীবন। অপর সম্মাননা পাওয়া সাংবাদিক হলেন দৈনিক ভোরের কাগজ ও দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম বাবু, তার দুইটি আলোকচিত্র হলো পরিত্যাক্ত ও খাঁসিয়া পান বাগান।
এ ছাড়াও চলতি বছর আলোকচিত্র প্রদর্শনীতে ছবি স্হান পাওয়ায় আরো ত্রিশজন আলোকচিত্রীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
এ সময় সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও শুভ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মইনুল মুরসালিন রুহেল,দৈনিক সিলেট প্রতিদিনের প্রতিবেদক জাহিদুল ইসলাম জাহিদ, আলোকিত সিলেটের স্টাফ রিপোর্টার সাজ উদ্দিন সাজু, দৈনিক সিলেটের বানী’র প্রতিবেদক মোহাম্মদ আবদুল্লাহ্,দৈনিক কাজিরবাজার পত্রিকার প্রতিবেদক মুরাদ হাসান, জৈন্তাপুর শিল্পকলা একাডেমির প্রশিক্ষক রেজাউল হোসেন রাজা, আলোকচিত্রী হোসাইন মিয়া, জৈন্তার চিত্র’র এডমিন হাসান মোহাম্মদ বদরুল সহ সম্মাননা পাওয়া আলোকচিত্রীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও
সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি
প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে