editor
প্রকাশিত: 9:53 AM, December 18, 2024
আশফাক আহমদ, বড়লেখা : মৌলভীবাজারের বড়লেখায় লন্ডন বাংলা চ্যানেলের সম্পাদক সাংবাদিক আব্দুর রব ভুট্টো স্বদেশ আগমন ও বড়লেখা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আনোয়ারুল ইসলাম নেপাল ইন্টারন্যাশনাল এক্সেলেন্স গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪ অর্জন উপলক্ষ্যে বড়লেখা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৮ টায় পৌরশহরের এক অভিজাত রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা সভার শুরুতে গত ২১ নভেম্বর বড়লেখা প্রেসক্লাবের সদস্য মইনুল ইসলামের মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায় এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
প্রেসক্লাবের সহ সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুর রব এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: নিয়াজ উদ্দীন, সংবর্ধিত অতিথির বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম ও লন্ডন বাংলা চ্যানেলের সম্পাদক আব্দুর রব ভুট্টো, বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক অধ্যাপক আব্দুস শহীদ খান, খেলাফত মজলিশের বড়লেখা উপজেলা সভাপতি কাজি এনামুল হক, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট গোপন দত্ত বাবু, সহ সভাপতি ইকবাল হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দীন, যুগ্ন সাধারন সম্পাদক হাসান শামীম, কার্যকরী সদস্য লিটন শরীফ প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বড়লেখা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, সহ সম্পাদক জালাল আহমদ, প্রচার সম্পাদক তপন দাস, কার্যকরী সদস্য আজাদ বাহার জামালী, মোস্তফা উদ্দিন, তাহমীদ ইশাদ রিপন, আশফাক আহমদ, রেদওয়ান আহমদ রুম্মান, সিরাজুল ইসলাম রিপন। পরে অতিথিবৃন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধিতি দুই গুণী সাংবাদিককে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে