editor

প্রকাশিত: 9:36 AM, December 20, 2024

বড়লেখায় কর্মী সম্মেলনকে স্বাগত জানিয়ে জামায়াতের প্রচার মিছিল

বড়লেখায় কর্মী সম্মেলনকে স্বাগত জানিয়ে জামায়াতের প্রচার মিছিল

আশফাক আহমদ, বড়লেখা: মৌলভীবাজার জেলা জামায়াতের কর্মী সম্মেলনকে স্বাগত জানিয়ে প্রচার মিছিল করেছে বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামী। দেড় যুগের বেশী সময় পর মৌলভীবাজারে উন্মুক্ত স্থানে বড় পরিসরে সম্মেলন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর মৌলভীবাজারে জামায়াতে ইসলামী ধারাবাহিক কর্মসূচি পালন করেছে। তবে এবার বড়পরিসরে উন্মুক্ত স্থানে ‘কর্মী সম্মেলন’ করছে দলটি।

আগামী (২১ ডিসেম্বর) শনিবার সকাল ১০টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের আয়োজনে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান। কর্মী সম্মেলন সফলের লক্ষ্যে বড়লেখা উপজেলা জামায়াতের উদ্যোগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাদ যোহর প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ বাজারে এক পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জেলা কর্ম পরিষদের সদস্য ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর এমাদুল ইসলাম, নায়েবে আমীর ফয়সল আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কর্ম পরিষদের সদস্য মাওলানা মুজাহিদুল ইসলাম, নায়েবে আমীর আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত, পৌরসভা সভাপতি জুবের আহমদ, সেক্রেটারি আব্দুস সামাদ, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন সভাপতি আব্দুস সালাম, যুব কল্যাণ পরিষদের সভাপতি ডা. কামাল হোসেন, সেক্রেটারি জুবায়ের আহমদ শিমুল, নিজ বাহাদুরপুর ইউনিয়ন সভাপতি আবু তাহের, উত্তর শাহবাজপুর ইউনিয়ন সভাপতি মাওলানা বদরুল ইসলাম, সেক্রেটারি কাউসার হামিদ সুন্নাহ, শহর ছাত্র শিবির সভাপতি হুমায়ুন কবির সাজুসহ সহস্রাধিক নেতাকর্মীবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে