editor
প্রকাশিত: 6:56 PM, February 7, 2021
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য মনোনীত হওয়ায় সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য আলী হোসেন আলমকে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সিলেট আন্তজার্তিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে এই সংবর্ধনা জানান ছাত্রলীগ নেতৃবৃন্দ।
সংবর্ধনা প্রদানকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে ছাত্র রাজনীতির সাথে দীর্ঘ দিন থেকে জড়িত আলী হোসেন আলম। সিলেটে ছাত্রলীগকে শক্তিশালী করতে তার সাহসী পদক্ষেপে অবদান রাখায় কেন্দ্রীয় ছাত্রলীগ তাকে এই পদে মনোনীত করেছে। এর জন্য আমি তাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় তাতী লীগের সাংগঠনিক সম্পাদক বাদশা গাজী, সাবেক ছাত্রনেতা কামাল উদ্দিন, মঈনুল হক ইলিয়াছি দিনার, সাজলু লস্কর, আলী হোসেন, সাইদুল হক সাঈদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক সাইফুর রহমান, সাবেক সদস্য শাহ আলম সাগর, মহানগর ছাত্রলীগ নেতা হোসাইন মো. সাগর, সিলেট জেলা সাবেক সদস্য ফারহান সাদিক, আকিল হোসেন, মারুফ আহমদ, দেলোয়ার হোসেন দিলাল, তারেক আহমদ রাজু, সাব্বির আহমদ, কাজী জুবায়ের আহমদ, তোফায়েল আহমদ রাজু, দিলওয়ার হোসেন, তায়েফ হোসাইন, রবিউল আলম রাজ্জাক, রাব্বী আহমদ তানভীর, আবি আহমদ, মাছুম আহমদ, জামিল আহমদ, শেখ ফুরকান, রাজিব আসলাম, যুবলীগ নেতা কবির আহমদ, আলম, সিলেট মহানগর শ্রমিকলীগের সহ সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, রুবেল আহমদ, কাইয়ুম আহমদ প্রমুখ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে আলী হোসেন আলম বলেন, আমার উপর যে দায়িত্ব অর্পন করা হয়েছে, তা আমি যথাযথ মর্যাদা রাখবো। এই অর্জন শুধু আমার নয়, এই অর্জন সিলেটের আওয়ামী পরিবারের সকলের। সকলের দোয়ায় আমি আরো সামনে দিকে এগিয়ে যেতে চাই। আমার উপর যে দায়িত্ব অর্পন করা হয়েছে এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য এর প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন