editor
প্রকাশিত: 10:10 AM, December 20, 2024
নিজস্ব প্রতিবেদক: আগামীকাল শনিবার (২১ ডিসেম্বর) সিলেট নগরের ২৮টি এলাকায় আট ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহানগরের এই ২৮টি এলাকায় থাকবে না বিদ্যুৎ।
সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর প্রকৌশলী শামছ ই আরেফিন ও বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাকের পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ক্রয় ও বিতরণ বিভাগ-২ এর অধীনস্থ ১১ কেভি বোরহান উদ্দিন ফিডার, ১১ কেভি মুক্তিরচক ও ১১ কেভি সেনপাড়া ফিডারের আওতাধীন মেন্দিবাগ, মাছিমপুর রোড, কুশিঘাট, নোয়াগাও, মুক্তিরচক, মিরেরচক, পীরেরচক, মুরাদপুর, সোনাপুর, নয়াবস্তি, টিলাগড়, গোপালটিলা, এমসি-কলেজ ও তৎসংলগ্ন এলাকাসমূহে বিদ্যুৎ থাকবে না।
এছাড়া বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ অধীনস্থ সিলেট দপ্তরের আওতাধীন ১১ কেভি লাইনের নোয়াপাড়া, কারিপাড়া,বড়বাড়ী, ধামালিপাড়া, নতুনবাজার, ব্রাহ্মণশাসন, সোনালী আ/এ, খাদরা মডেল টাউন, মোহাম্মাদী আ/এ, দুসকি, ভাটা বাজার, উপরপাড়া, কোরবান টিলা, শাহজালাল বিশ্ববিদ্যালয়, বিজিবির তৎসংলগ্ন এলাকাসমূহে বিদ্যুৎ থাকবে না।
ঐসব এলাকায় জরুরি মেরামত ও গাছপালার শাখা কাটার জন্য এসব এলাকায় আট ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক