editor
প্রকাশিত: 2:34 PM, December 21, 2024
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় বৃদ্ধ বাবা মামুন মিয়াকে কুড়ালের আঘাতে হত্যা করে প্রায় এক মাস পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি ঘাতক ছেলে নোমান আহমদের (২৬)। অবশেষে র্যাবের অভিযানে বুধবার রাতে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার দেবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। চাঞ্চল্যকর বাবা হত্যা মামলার গ্রেফতার আসামি নোমানকে বৃহস্পতিবার বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব। শুক্রবার আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে। নোমান আহমদ বড়লেখা উপজেলার কলাজুরা পুর্ব-হাতলিয়া গ্রামের মৃত মামুন মিয়ার ছেলে।
জানা গেছে, নিহত মামুন মিয়ার দ্বিতীয় ছেলে নোমান আহমদের সাথে সুজানগর ইউনিয়নের এক মেয়ের বিয়ের কথাবার্তা চলছিল। কনেপক্ষ ৮ লাখ টাকা দেনমোহর দাবি করেন। পাত্র নোমানের বাবাসহ পরিবারের লোকজন ৪ লাখ টাকা দেনমোহর দিতে সম্মত হলে কনেপক্ষ তা নাকচ করে দেয়। ৮ লাখ টাকায়ও বিয়েতে কেন রাজি হননি এরজেরে নোমান আহমদ ক্ষিপ্ত হয়ে ২৪ নভেম্বর রাতে পরিবারের সদস্যদের উপর আক্রমণ চালায়। একপর্যায়ে সে কুড়াল দিয়ে বৃদ্ধ বাবা মামুন মিয়ার মাথায় ও গলায় আঘাত করলে তার মৃত্যু ঘটে। ঘটনার পরই ঘাতক নোমান আহমদ পালিয়ে যায়।
এদিকে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-২, মৌলভীবাজার ও র্যাব-১১, সিপিসি-২ এর যৌথ অভিযান চালিয়ে কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পরদিন বৃহস্পতিবার বড়লেখা থানায় হস্তান্তর করে
শুক্রবার দুপুরে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম জানান, চাঞ্চল্যকর পিতা হত্যা মামলার গ্রেফতার আসামি নোমান আহমদকে আদালদের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে