editor
প্রকাশিত: 3:53 PM, May 5, 2021
অনলাইন ডেস্ক
চিতায় জ্বলছে করোনা ভাইরাসে মারা যাওয়া পিতার মৃতদেহ। এ দৃশ্য দেখে আর সহ্য করতে পারলেন না মৃত ব্যক্তির এক মেয়ে। শোকাচ্ছন্ন ওই মেয়ে ঝাঁপিয়ে পড়েন জ্বলন্ত চিতায়। তাকে উদ্ধার করা হয়েছে। কিন্তু মারাত্মকভাবে পুড়ে গেছে তার শরীর।
ভারতের রাজস্থানের এ খবর দিয়েছে সরকারি বার্তা সংস্থা পিটিআই। পুলিশ কর্মকর্তা প্রেম প্রকাশ বলেছেন, মৃত দামোদর দাস শারদার (৭৩) তিন কন্যা আছেন। কিছুদিন আগে মারা গেছেন তার স্ত্রী।
দামোদর দাসের ছোট মেয়ে পিতাকে ভালবাসতেন জানপরাণ দিয়ে। কিছুতেই সহ্য করতে পারছিলেন না পিতার মৃত্যু। সেই পিতার দেহ আগুনে পুড়ে যখন শেষ হয়ে যাচ্ছে, তখন তিনি ঠিক থাকতে পারলেন না। লাফিয়ে পড়লেন জ্বলন্ত চিতায়। পুলিশ বলেছে, দামোদর দাসের ৩৪ বছর বয়সী ওই মেয়ে মারাত্মক পুড়ে গেছেন।
এর আগে করোনা ভাইরাসে রাজস্থানের বারমার জেলায় একটি হাসপাতালে মঙ্গলবার মারা যান দামোদর দাস। তার দেহ চিতায় তোলা হয়। এ সময় তার তিন মেয়ের মধ্যে ছোট মেয়ে চন্দ্রা শারদা আকস্মিক চিতার ওপর ঝাঁপিয়ে পড়েন। আশপাশে যেসব মানুষ উপস্থিত ছিলেন, তারাই তাকে উদ্ধার করেন। তবে তার শরীরের শতকরা প্রায় ৭০ ভাগ পুড়ে গেছে। পরে তাকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে পাঠিয়ে দেয়া হয়েছে যোধপুরের আরেকটি হাসপাতালে।
প্রেম প্রকাশ বলেছেন, করোনা ভাইরাসে পজেটিভ ধরা পড়ার পর দামোদর দাসকে রোববার ভর্তি করা হয়েছিল হাসপাতালে। তিনি মারা যান মঙ্গলবার।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে