editor
প্রকাশিত: 1:00 AM, December 22, 2024
প্রেস বিজ্ঞপ্তি : বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম বলেছেন, গণতন্ত্র পূনঃরুদ্ধারে বর্তমান বিশ্বে তারেক রহমান সবচেয়ে জনপ্রিয় নেতায় পরিণত হয়েছেন। কারণ এক ভয়ংকর স্বৈরশাসকের কবল থেকে বাংলাদেশকে সুযোগ্য নেতৃত্ব দিয়ে তিনি মুক্ত করেছেন। যেকারণে যুগযুগ ধরে দেশের মানুষ তারেক রহমানকে মনে রাখবে।
শনিবার ( ২১ ডিসেম্বর) দুপুরে দক্ষিণ সুরমা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মৌবনস্থ প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় তিনি আরো বলেন, গনতন্ত্রের সৌন্দর্য হচ্ছে নির্বাচন। যেটা শেখ হাসিনা বুঝতে পারেনি। যে কারনে আজ তার দলের নেতাকর্মীদের রেখে লক্ষণ সেনের মত পালিয়ে গেছে।
আর দেশটাকে একটা করুণ পরিস্থিতিতে রেখে গেছে। উন্নয়নের নামে নিজের স্বার্থ হাসিল করেছে। সেই ভংগুর পরিস্থিতি থেকে দেশকে উদ্ধারে তারেক রহমান ৩১ দফা নিয়ে কাজ করছেন। সেটি বাস্তবায়ন হলে বাংলাদেশ তার আপন মহিমায় ফিরে আসবে বলে মন্তব্য করেন তিনি।
ব্যারিস্টার সালাম বলেন, ৫ আগস্টের পর মানুষ দেশকে নিয়ে নতুন স্বপ্ন দেখছে। আর এই স্বপ্নের নেপথ্যের নায়ক তারেক রহমান। তিনি নতুন করে এই ভংগুর রাষ্ট্রকে মেরামত করে একটি কল্যাণকর রাষ্ট্র গড়তে চান। আওয়ামী লীগ গণমাধ্যমকে ধ্বংস করেছে এবং সাংবাদিকদের নির্মমভাবে নির্যাতন করেছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে।
দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরীফ আহমেদের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ফয়সল আমীন, সাবেক সহ-সভাপতি খালেদ আহমদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি, বর্তমান সিনিয়র সহ-সভাপতি শিপন আহমদ, সহ-সভাপতি মো. সাহেদ আহমদ শান্ত, সহ-সাধারণ সম্পাদক খায়রুল আমিন রাফসান, কোষাধ্যক্ষ আজমল আহমদ রোমন, নির্বাহী সদস্য জাহেদ আহমদ, সদস্য সুলতান সুমন, আবুল বশর, আহমদুর রহমান সাদেক, রাশেদুল ইসলাম সোহেব, জাবেদ এমরান, আব্দুল হাসিব, মো. সুহেল আহমদ, সাংবাদিক শেখ আব্দুল মজিদ।
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দপ্তর ও পাঠাগার সম্পাদক রফিক আহমদ এর তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক মখসুদুল করিম নোহেল, মহানগর ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাই রাজন, জেলা ছাত্র দলের সহ-সাধারণ সম্পাদক আবুল হাসান রাসেল, জেলা ছাত্র দলের সহ স্কুল বিষয়ক সম্পাদক জেবুল আহমদ, সদস্য জমির আলী, মহানগর ছাত্র দলের সদস্য সাগর খাঁন প্রমুখ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক