editor
প্রকাশিত: 1:09 AM, December 22, 2024
মুহাম্মদ মামুনুর রশিদ, গোয়াইনঘাটঃ শনিবার (২১ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে গোয়াইনঘাট ছাত্র পরিষদ কার্যনির্বাহী কমিটির সভা ও বার্ষিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন হয়েছে।
সংগঠনের সভাপতি শিব্বির আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুছলেহ উদ্দিন মুনাঈম এর সঞ্চলনায় সভা পরিচালিত হয়।
সভায় বিজয় দিবসের আলোচনা করা হয় এবং ১৯৭১ ও জুলাই ২০২৪ এ সকল শহীদের রূহের মাগফিরাত এবং আহত সকলের সুস্বাস্থ্য কামনা করা হয়।
আলোচনার সাপেক্ষে গোয়াইনঘাট তথা বৃহত্তর জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে আগামী মাসে মানববন্ধন কর্মসূচীর সিদ্ধান্ত হয়। এছাড়াও শিক্ষার্থীদের জন্য এইচএসসি পরবর্তীতে করণীয় শীর্ষক সেমিনার ও প্রতিযোগিতামূলক আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন বাবুল, সাবেক সিনিয়র সহ-সভাপতি বুরহান উদ্দিন রব্বানি, সহ-সভাপতি আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক এহসান-ই-এলাহী তুষার, প্রদীপ দাস, খয়রুল আমিন, আব্দুল্লাহ আল মাহফুজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, সেলিম আহমদ, মিসবাহ আল মামুন, রুবেল আহমদ রাহী, জুবায়ের আহমদ, শাফায়াত জামিল, মামুনুর রশীদ, রাকিব হোসেন, ময়নুল হক, প্রচার সম্পাদক মামুন আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান তানিম, সদস্য হোসাইন আহমদ, আমিনুল হক আরিফ।
আরো উপস্থিত ছিলেন আকিব, শফি, সুজন, হুমায়ুন, লুৎফুর, শাহিদুল, আফজল, জাহেদ, নিধু, ইমন, মারুফ প্রমুখ।
সদস্য রাজু আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয় এবং সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভা সমাপ্ত হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক