editor
প্রকাশিত: 10:16 AM, December 23, 2024
জৈন্তাপুর প্রতিনিধি:: গত ১৭ই ডিসেম্বর রাজধানী ঢাকার টঙ্গী ইজতেমা ময়দানে শান্তিপ্রিয় ঘুমন্ত মুসল্লীদের উপর সাদপন্থিদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও খুনিদের ফাঁসীর দাবীতে জৈন্তাপুর উপজেলায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২শে ডিসেম্বর) বেলা ১২:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা সদরের ঐতিহাসিক বটতলায় জৈন্তাপুর উপজেলার সর্বস্তরের তাওহীদি জনতার ব্যনারে এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রতিবাদ সভায় বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ হযরত মাওলানা আবদুল জব্বার (দাঃবাঃ) এর সভাপতিত্বে ও মাওলানা জয়নুল আবেদীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনিশিক্ষা প্রতিষ্ঠান হরিপুর বাজার মাদ্রাসার মুহ্তামিম মাওলানা শায়খ হিলাল আহমেদ (দাঃবাঃ)।
এ সময় প্রতিবাদ সমাবেশে বক্তাগণ বলেন, দাওয়াতে তাবলিগ একটি শান্তিপূর্ণ দ্বীনপ্রচারের মাধ্যম। কিন্তু উগ্রবাদী সাদপন্থিদের হস্তক্ষেপে এই দ্বীনি কার্যক্রমকে সন্ত্রাসে রূপ দিয়েছে। তারা আরো বলেন, ইসলামে সন্ত্রাসী, খুনের কোন স্হান নেই। গত ১৭ই ডিসেম্বর টঙ্গীর ইজতেমা ময়দানে জৈন্তাপুরের কিছু পথভ্রষ্ট ভাইয়েরা সাদপন্থিদের সাথে ছিলেন। তারা আগামী কয়েকদিনের মধ্য জৈন্তাপুরের বর্ষীয়ান আলেমদের শরণাপন্ন হয়ে যেন তওবা করে সঠিক দ্বীনের পথে ফিরে আসে সে আহবান জানানো হয়।
সেই সাথে জৈন্তাপুর উপজেলার যে কোন মসজিদে সাদিয়ানীদের কার্যক্রম দেখা গেলে সাথে সাথে যেন তাদের কার্যক্রম বন্ধ করে উলামাদের নিকট নিয়ে আসার আহবান জানানো হয়। পাশাপাশি বর্তমান সরকারের নিকট টঙ্গী ইজতেমার ময়দানে চারজন সাথী ভাইকে যারা হত্যার কাজে যারা সম্পৃক্ত ছিলো তাদের দ্রূত ফাঁসীর আওতায় আনার দাবী জানান বক্তারা।
এ সময় বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন, মুফতী জিল্লুর রহমান কাসেমী, মাওলানা মুবাশ্বির আলি রামপ্রসাদী, মাওলানা জিল্লুর রহমান ভাইটগ্রাম, ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, মাওলানা আবদুল হান্নান, মাওলানা আবু হানিফ,মাওলানা ফয়জুল ইসলাম, ক্বারি আব্দুর রউফ, মাওলানা আবদুল মুকিত জকিগন্জি, মাওলানা তবারক আলি, মাওলানা গোলাম নূর, হাফিজ তাজুল ইসলাম, মাওলানা জামাল হাক্কানী, মাওলানা আনোয়ার শাহ্,মাওলানা আব্দুল হামিদ, মাওলানা কবির আহমেদ খান, মাওলানা বশির আহমেদ,মাওলানা ওয়াহিদুল হক, মাওলানা রেজাউল করিম রেজা,মাওলানা আবদুল ওয়াদুল বাগেরখাল, মুফতি হুজায়ফা, মাওলানা কবির আহমেদ, মাওলানা আব্দুল মুসাব্বির, মাওলানা মুশতাক আহমেদ, মাওলানা রাফি উদ্দিন শাহীন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা দেলোয়ার হোসেন জামিল।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন তাবলিগের মূলধারা মুরুব্বি বদরুদ্দীন পারভেজ, মোশাররফ হোসেন, মাওলানা হাবিবুল্লাহ মাস্টার, আলহাজ্ব হোসাইন আহমেদ সহ বিশিষ্ট উলামা, জনপ্রতিনিধি এবং তাবলীগে শুরায়ী নেজামের অনুসারীদ্বায়ীগণ।
সমাবেশ শেষে ১৭ই ডিসেম্বর টঙ্গী ইজতেমা ময়দানে শান্তিপ্রিয় ঘুমন্ত মুসল্লীদের উপর বর্বরোচিত হামলা ও হত্যাকারীদের ফাঁসীর দাবীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জৈন্তাপুর ঐতিহাসিক বটতলা থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক বটতলায় এসে শেষ হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক