editor
প্রকাশিত: 10:19 AM, December 23, 2024
লাখাই প্রতিনিধি:: লাখাইয়ে লাখাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সভা অনুষ্ঠিত। আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য হবিগঞ্জ প্রেসক্লাব এর ৫০ বছর পূর্তি অনুষ্ঠান সফল করার লক্ষ্যে লাখাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সভা করেছেন হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
রবিবার (২২ ডিসেম্বর)দুপুরে উপজেলার বুল্লা বাজারস্থ হাটবাজার ব্যবস্থা কমিটির কার্যালয়ে লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
এতে আলোচনায় অংশ নেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, ৭১ টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী,লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহ সভাপতি এমএ ওয়াহেদ,সহসভাপতি আব্দুল হান্নান, সহসভাপতি আশীষ দাশগুপ্ত,সহসভাপতি মহিউদ্দিন আহমেদ রিপন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, প্রচার সম্পাদক কামরুল হাসান সুজন, যুগ্ম সম্পাদক আলী আহমেদ, সাংবাদিক পারভেজ হাসান সুশীল চন্দ্র দাস,প্রমূখ।
সভায় হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য হবিগঞ্জ প্রেসক্লাব এর ৫০ বছর পূর্তি অনুষ্ঠান সফল করার ও সক্রিয় অংশ গ্রহণ আহবান জানান। সেই সাথে জেলার সকল উপজেলার সাংবাদিক বৃন্দ ঐক্য বদ্ধভাবে পরস্পরের সহযোগিতা এবং একই পরিবার এর ন্যায় কাজ করে সৌহার্দ্য সুরক্ষায় প্রত্যয় ব্যক্ত করা হয়।
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও
সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি
প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে