editor

প্রকাশিত: 5:42 PM, December 23, 2024

এই টুর্নামেন্টের মাধ্যমে দেশে ক্রীড়াঙ্গন জাগরণ হচ্ছে : কয়েস লোদী

সিলেটে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সফল করতে উপ-কমিটি গঠিত

এই টুর্নামেন্টের মাধ্যমে দেশে ক্রীড়াঙ্গন জাগরণ হচ্ছে : কয়েস লোদী

বর্ণাঢ্য আয়োজনে আগামী (২৭ ডিসেম্বর) শুক্রবার বিকাল ৩টায় সিলেট আর্ন্তজাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের টিায়েন্টি ম্যাচ। উক্ত ম্যাচটি সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। ইতিমধ্যে এই ম্যাচ পরিচালনার জন্য গঠিত বিভাগীয় সার্বিক ব্যবস্থাপনা কমিটি ব্যতীত আরো কয়েকটি উপ–কমিটি গঠন করা হয়েছে। উপকমিটি গঠনের লক্ষ্যে সোমবার (২৩ ডিসেম্বর) সিলেট আর্ন্তজাতিক স্টেডিয়ামের হল রুমে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেটে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট প্রস্তুতি কমিটির সদস্য সচিব রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এই সব উপকমিটি সমূহের দায়িত্বপ্রাপ্তরা হলেন মিডিয়া উপকমিটি আহ্বায়ক সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম। শৃঙ্খলা উপকমিটি আহবায়ক সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক ও সদস্য সচিব জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ।
অভ্যর্থনা উপকমিটি আহবায়ক সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান। প্রচার উপকমিটি আহবায়ক জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সদস্য সচিব মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন। সাজসজ্জা উপকমিটি আহবায়ক মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সদস্য সচিব জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ।

এসময় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেটে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট প্রস্তুতি কমিটির সদস্য সচিব রেজাউল হাসান কয়েস লোদী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছে। বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন ক্রীড়াঙ্গনের উন্নয়ন, নতুন খেলোয়াড় সৃষ্টি এবং নতুন নতুন স্টেডি তৈরি, তৃণমূল থেকে খেলোয়াড় তৈরবসহ নানাকাজ করেছে। আমরা মনে করি জিয়া ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে পুনরায় সারাদেশে ক্রীড়ার জাগরণ ঘটেছে। ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করে খেলাধুলার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে।

এসময় মহানগর সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, সিলেটে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের খেলা হবে এটি খুবই খুশির খবর। সিলেট বিভাগের বিভিন্ন জেলা উপজেলায় মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা বেড়েছে। দীর্ঘদিন ধরে ঘুনে ধরা ক্রীড়াজগতে প্রাণের সঞ্চার হয়েছে। সভায় আশা প্রকাশ করা হয় দেশের পট পরিবর্তনের পর আয়োজিত জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সারা দেশে বেশ সাড়া জাগাতে সক্ষম হয়েছে। এই টুর্নামেন্ট দিয়ে সিলেট সহ সারা দেশের ক্রীড়াঙ্গনে উৎসব সৃষ্টি হবে।

সভায় উপস্থিত ছিলেন, মিডিয়া উপকমিটির সদস্য ও সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুদ্দোজা বদর, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটওয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাসেম, হুমায়ুন আহমদ মাসুক, সাহেদ আহমদ চমন, আব্দুল্লাহ শফি সাহেদ, মিডিয়া উপকমিটির সদস্য ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক এইচ আরিফ, মাসরুর রাসেল, আনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর রহমান তালুকদার, মাছুম আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়ের আহমদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, আব্দুস সালাম টিপু, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক