editor

প্রকাশিত: 3:41 PM, December 24, 2024

আনসার ও ভিডিপির মহাপরিচালক এর পক্ষে সিলেটে ৩০০হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

আনসার ও ভিডিপির মহাপরিচালক এর পক্ষে সিলেটে ৩০০হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

আনসার ও ভিডিপি সবসময় দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও থাকবে-উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান

শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে উদ্যোগী হয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি এর নির্দেশনা মোতাবেক এবং তার পক্ষে সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান,বিভিএমএস,পিএএমএস, ৩০০ হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ ( ২৪শে ডিসেম্বর ) মঙ্গলবার সকালে আখালিয়া আনসার ও ভিডিপির সিলেট জেলা অফিস কার্যলয়ে মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, উপমহাপরিচালক জিয়াউল হাসান বলেন, “মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আমাদের সবার এগিয়ে আসা উচিত।”এ সময় তিনি আরও বলেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে তৃণমূল মানুষের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী ও স্বনির্ভর করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন ধরণের কারিগরি প্রশিক্ষণ, ক্ষুদ্র ঋণ ও কল্যাণধর্মী কার্যক্রম পরিচালনা করে আসছে। আনসার ও ভিডিপির মহাপরিচালক এর নেতৃত্বে বাহিনী সামাজিক নিরাপত্তা বিধানে বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করেছে। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি মহাপরিচালকের তেমনি একটি কল্যাণধর্মী ও সামাজিক উদ্যোগ।
এর আগে উপমহাপরিচালক গতকাল সিলেট রেঞ্জের সুনামগঞ্জ জেলায় ৩০০ তৃণমূল দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। আজ সিলেট জেলার ৩০০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

তিনি আরো বলেন,আনসার ও ভিডিপি সবসময় দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। শীতবস্ত্র পেয়ে সিলেটের অসহায় মানুষদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।শীতবস্ত্র পেয়ে তারা সকলে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আনসার ও ভিডিপির এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান তিনি। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ, সহকারী পরিচালক তানিয়া আক্তার ও সিলেট জেলার সকল উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাগণ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক