editor
প্রকাশিত: 4:21 PM, December 24, 2024
জৈন্তাপুর প্রতিনিধি:: সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে পৌছে দিতে ও ইউনিয়ন পর্যায়ে সরকারি সেবা সম্পর্কে ধারণা ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জৈন্তাপুর উপজেলায় সেবা সহজীকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২৩শে ডিসেম্বর) দিনব্যাপী উপজেলা প্রশাসন জৈন্তাপুরের আয়োজনে ও ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় দরবস্ত ইউনিয়ন পরিষদ চত্বরে সেবা সহজীকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের স্টল বসানো হয়।
৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) ফারজানা আক্তার লাবনী।
জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভুমি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিবার পরিকল্পনা অফিস, কৃষি অফিস, সমাজসেবা অফিস, মহিলা বিষয়ক অফিস, যুব উন্নয়ন অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল অফিস, প্রানীসম্পদ অফিস, মৎস্য অফিস, পল্লী সঞ্চয় ব্যাংক, সমবায় অফিসের বিভিন্ন সেবামূলক স্টল বসানো হয়।
সেবা সহজীকরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, সিনিয়র মৎস কর্মকর্তা অলিউর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, উপজেলা স্বাস্থ্য পরিবার কর্মকর্তা রেন্টু পুরকায়স্থ, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলহাস।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মঈনুল মুরসালিন রুহেল, সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমেদ, উপজেলা সেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি আলতাফ হোসেন বেলাল, ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুর রকিব, মোদাচ্ছির আহমেদ, সামসুল ইসলাম, মহিলা ইউপি সদস্য মিনু রানী দে, প্রতিমা রানী, রাজিয়া সুলতানা, উপজেলা ছাত্রদলের আহবায়ক বদরুল আলম শাওন, যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ সহ অন্যান্যরা।
পরে ৪নং দরবস্ত ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে অবসর জনিত সদ্য বিদায়ী শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রবীন শিক্ষক আতাউর রহমান, এনায়েত উল্লাহ্, জিয়াউল হক, আবদুল মালিক, মিহির চন্দ্র দেব, মিজানুর রহমান, রাসিদ আলি, আবদুল হাই, মোহাম্মদ হোসাইন, দিজেন্দ্র চক্রবর্তী, মেহেরুন নেসা, ফারুক আহমেদ সহ অন্যান্যরা। পরে ২৭ জন প্রবিন অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক