editor

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৪

নথি চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুদকের চিঠি

৮ প্রকল্পে হাসিনার দুর্নীতি

নথি চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুদকের চিঠি

4

নিউজ ডেস্ক:: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে প্রকল্প বাস্তবায়নের আড়ালে ২১ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব অভিযোগের মধ্যে রয়েছে, প্রতারণা, অনিয়ম-দুর্নীতির মাধ্যমে আশ্রয়ণ প্রকল্প, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নামে দুর্নীতি করা।

3

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আট প্রকল্পের তথ্য চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি পাঠিয়েছে দুদক। দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

7

মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প, মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চল, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন, মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন ও বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হয়েছে, এবার এসব প্রকল্পের নথি তালাশ করছে দুদক।

দুদক সূত্র জানায়, এ সব প্রকল্পের প্রস্তাব/প্রাক্কলন অনুমোদিত প্রস্তাব/প্রাক্কলন, বাজেট অনুমোদন, বরাদ্দ, অর্থ ছাড়করণ, ব্যয় অর্থের পরিমাণ ও এই সংক্রান্ত যাবতীয় নথিপত্র এবং এসব প্রকল্প নিয়ে কোনো তদন্ত হয়ে থাকলে প্রতিবেদন ও প্রকল্প সময়ের পৃথক সারসংক্ষেপ কপি চাওয়া হয়েছে।

7

এর আগে গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু হয়। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের কথা মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জানিয়েছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।

গত ১৫ ডিসেম্বর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগনি টিউলিপ সিদ্দিকের মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (আরএনপিপি) থেকে ৫ বিলিয়ন বা ৫০০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬০ হাজার কোটি টাকা) লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এর আগে ৩ সেপ্টেম্বর এ অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ। রিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। দুদক চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রিটের বিবাদী করা হয়।

গত ১৯ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করা হয়। বেশ কয়েকটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগনি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (আরএনপিপি) থেকে ৫ বিলিয়ন বা ৫০০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬০ হাজার কোটি টাকা) লোপাট করেছেন। বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধানকারী গ্লোবাল ডিফেন্স করপোরেশনের তথ্যের বরাত দিয়ে এ প্রতিবেদন করা হয়।

5

Sharing is caring!


আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী

তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী

3 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মুন্সিপাড়ায় ৩নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মুন্সিপাড়ায় ৩নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিল

7 ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ৩নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে এক

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর সফল করতে যুবদলের প্রস্তুতি সভা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর সফল করতে যুবদলের প্রস্তুতি সভা

3 বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর ও নির্বাচনী জনসমাবেশ সফল করার লক্ষে সিলেট জেলা যুবদলের উদ্যোগে

সনাতনী ধর্মাম্বলীদের শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সনাতনী ধর্মাম্বলীদের শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

8 সনাতনী ধর্মাম্বলীদের শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষ্যে শুক্রবার (১৬ জানুয়ারি) নগরীর মির্জাজাঙ্গা শ্রীশ্রী নিম্বার্ক আশ্রমে শ্রীশ্রী সরস্বতী পূজার প্রতিমা শুভাযাত্রা

বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার নির্বাচন পরিচালনা পর্ষদ গঠন

বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার নির্বাচন পরিচালনা পর্ষদ গঠন

6 বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার নির্বাচন পরিচালনা পর্ষদ গঠন উপলক্ষ্যে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় (১৭ জানুয়ারি) বাসদ

সিলেট নগরীর আখালিয়ায় ঢালাই স্পেশাল সিমেন্টের শুভযাত্রা

সিলেট নগরীর আখালিয়ায় ঢালাই স্পেশাল সিমেন্টের শুভযাত্রা

4 সিলেট নগরীর আখালিয়া এলাকায় আনুষ্ঠানিকভাবে ঢালাই স্পেশাল সিমেন্ট-এর শুভযাত্রা শুরু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর একটি অভিজাত

সিলেট-৩ আসনে এম এ মালিকের পক্ষে মাঠে কাজের অঙ্গীকার জমিয়তে উলামায়ে ইসলামের

সিলেট-৩ আসনে এম এ মালিকের পক্ষে মাঠে কাজের অঙ্গীকার জমিয়তে উলামায়ে ইসলামের

6 বিএনপির প্রয়াত চেয়ারপার্সন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জমিয়তে উলামায়ে ইসলাম

শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ

শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ

3 বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে শীাতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর

1
4