editor
প্রকাশিত: 5:12 PM, December 25, 2024
নিউজ ডেস্ক:: ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী-আগামী ৫ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে। প্রথম ধাপে এ পরীক্ষা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথমে ১ হাজার ৮৯০ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) দিলাওয়েজ দুরদানার সই করা বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের পদসমূহের জন্য সর্বমোট ৫ হাজার ৮৬২ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ৮৯০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে পিএসসির প্রধান কার্যালয়ে এ মৌখিক পরীক্ষা হবে। অবশিষ্ট প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
এর আগে ৪৪তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু হয়েছিল। কোটা সংস্কার আন্দোলনের কারণে জুলাইয়ে সেই পরীক্ষা স্থগিত করেছিল পিএসসি। সেসময় তিন হাজার ৯৩০ জন প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন। তাদের সেই পরীক্ষা বাতিল করে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি।
গত ১৮ নভেম্বর পিএসসির কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। ফলে নতুন সময়সূচিতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট ১১ হাজার ৭৩২ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। তার মধ্যে সাধারণ ও কারিগরি/পেশাগত ৫ হাজার ৮৬২ জনের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করলো পিএসসি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে